AJUP manifesto released
Bengal Liberty, ১ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর এক মাসও বাকি নেই। তারই মধ্যে এবার অবশেষে জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসিকে (AJUP manifesto released) পাশে নিয়ে ইস্তেহার প্রকাশ করল আম জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের নওদার ডুবাপাড়া মাঠে আয়োজিত সভা থেকে ‘জনগণের উন্নয়ন, সবার অধিকার’ শীর্ষক ইস্তেহার প্রকাশ করেন দলের প্রধান হুমায়ুন কবীর। উন্নয়ন, অধিকার ও সংখ্যালঘু ইস্যুকে সামনে রেখে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও, রাজনৈতিক মহলের একাংশের মতে, উন্নয়নের মোড়কে মেরুকরণের চেষ্টা করছেন ওয়েইসি ও হুমায়ুন (AJUP manifesto released)।

উন্নয়ন থেকে সংখ্যালঘু, বহুমুখী প্রতিশ্রুতি (AJUP manifesto released)
ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘু ও সাংস্কৃতিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নাগরিক অধিকার রক্ষার উপর জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং কৃষি ও প্রাকৃতিক সম্পদের উন্নয়ন নিয়েও প্রতিশ্রুতি রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির কথাও ঘোষণা করা হয়েছে।
তৃণমূল ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করে হুমায়ুন কবীর এই নির্বাচনে এআইএমআইএম (AIMIM)-এর সঙ্গে জোট বেঁধে ময়দানে নেমেছেন। এখনও পর্যন্ত এই জোট ১৯৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই জোট বড় প্রভাব ফেলতে না পারলেও কয়েকটি আসনে ভোট কাটতে পারে।

নওদা সভায় রাজনৈতিক বার্তা (AJUP manifesto released)
নওদার সভা থেকে আসাদউদ্দিন ওয়েইসি প্রশ্ন তোলেন বাংলায় বিজেপির সাংসদ এত বেড়ে গেল কীভাবে?একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তাঁদের লড়াই মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য হলেও তা কোনও হিন্দু বিরোধী নয়। তাঁর বার্তা, “মমতার সামনে মাথা নত করব না, মোদিকে ভয় পাব না।”
অন্যদিকে, হুমায়ুন কবীর রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে জানান, নির্বাচনের আগে কোচবিহার, নদিয়া, মালদহ ও মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায় ওয়েইসিকে সঙ্গে নিয়ে প্রায় ২০টি জনসভা করবেন তাঁরা।
