Illegal liquor seizure India
Bengal Liberty , Kolkata:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বড়সড় অভিযানে নেমেছে নির্বাচন কমিশন Illegal liquor seizure India। গত ১৬ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদক, সোনা ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত কমিশনের ২০ নম্বর প্রেস নোটে উঠেছে চাঞ্চল্যকর তথ্য।

রেকর্ড পরিমাণ বাজেয়াপ্তি
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলা অভিযানে মোট প্রায় ২৭৪ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ প্রায় ৬৫৬.৩৯ লক্ষ টাকা, প্রায় ১৬ লক্ষ ৮৯ হাজার লিটারের বেশি মদ যার মূল্য প্রায় ৪৩ কোটি টাকা এবং ৩,৮৬০ কেজির বেশি মাদক যার মূল্য ৫৮ কোটি টাকা। উদ্ধার হয়েছে প্রায় ১৪৯ কেজি সোনা ও মূল্যবান ধাতু যার মূল্য ২৫ কোটিরও বেশি। সব মিলিয়ে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ২৭,৪১২.৪০ লক্ষ টাকা।

এক্সিট পোলের ওপর কড়া নিষেধাজ্ঞা
নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে কমিশন এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত প্রচার বন্ধ থাকবে।কোনো প্রকার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমেও ভোট প্রচার করা যাবে না। এই সময়ের মধ্যে এক্সিট পোল প্রকাশ বা প্রচার করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
ভোটের আগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক তল্লাশিতে উদ্ধার হয়েছে – ১৫১টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ২৪৬টি কার্তুজ, ৭০৬টি বোমা এবং ২.২ কেজি বিস্ফোরক ও ১০,৩৬০ পিস অন্যান্য বিস্ফোরক সামগ্রী। এছাড়া রাজ্যে থাকা লাইসেন্সপ্রাপ্ত ৫২,৮৬৯টি অস্ত্রের মধ্যে ইতিমধ্যেই ৪০,৬৭৩টি জমা নিয়েছে প্রশাসন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, আদর্শ আচরণবিধি (MCC) কঠোরভাবে কার্যকর করতে এবং টাকার অপব্যবহার রুখতে কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুত।
নির্বাচনের আগে এই অপারেশন’ স্পষ্ট করে দিচ্ছে, কমিশন কোনওরকম অনিয়ম বরদাস্ত করতে রাজি নয়। বিপুল বাজেয়াপ্তি, কড়া নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা জোরদার—সব মিলিয়ে ভোটকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে প্রশাসন যে সর্বশক্তি নিয়োগ করেছে, তা একেবারেই স্পষ্ট।
