Amit Shah Bhabanipur Visit
Bengal Liberty, ১ এপ্রিল :
ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bhabanipur Visit)। আজ, বুধবার রাতেই কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রর। আগামীকাল, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুরে মনোনয়ন জমার কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকবেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, হাজরা মোড় থেকে মিছিল শুরু করে সার্ভে বিল্ডিং পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। সেই মিছিলেই অমিত শাহের অংশগ্রহণ বিজেপির কর্মী-সমর্থকদের (Amit Shah Bhabanipur Visit) মধ্যে আলাদা মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর (Amit Shah Bhabanipur Visit)
শুধু অমিত শাহ-এর সফর নয়, ভবানীপুরকে কেন্দ্র করে বিজেপির কৌশলে জোর দিচ্ছেন নরেন্দ্র মোদী-ও। প্রচারের শেষ পর্বে কলকাতায় তাঁর রোড শো ভবানীপুর ছুঁয়ে যাবে—আগেই জানানো হয়েছিল। এবার সেই মঞ্চে শাহের উপস্থিতি স্পষ্ট করছে বিজেপি এই বিধানসভা কেন্দ্র নিয়ে কতটা তৎপর। লড়াই যে এবার জমে উঠেছে তাও বলার অপেক্ষা থাকছে না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াইকে এ বারের নির্বাচনের হাড্ডা হাড্ডি লড়াই হিসেবে তুলে ধরতেই চাইছে বিজেপি, এ বিষয়ে আর কোনও সংশয় নেই। সেই বার্তাই স্পষ্ট হয়ে গিয়েছিল গত ২৮ মার্চ, যখন কলকাতায় এসে অমিত শাহ মমতার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেন। সেই মঞ্চে শাহের বক্তব্যে একাধিকবার উঠে আসে শুভেন্দুর নাম। রাজ্যে বিজেপির নেতৃত্ব ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ হিসেবে। অর্থাৎ ভবানীপুরে লড়াই যে জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।

হাজরা থেকে শক্তিপ্রদর্শনের সিদ্ধান্ত (Amit Shah Bhabanipur Visit)
বিজেপি সূত্রের খবর, অমিত শাহের সফর ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব পদ্ম শিবিরে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার হাজরা মোড় থেকে একটি বিশাল জনসভা করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সেখান থেকেই শুভেন্দুকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করতে যাবেন তিনি। এই শোভাযাত্রা রাজনৈতিক দিক থেকে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। বলাই বাহুল্য, এতে একদিকে যেমন শুভেন্দুর প্রতি শীর্ষ নেতৃত্বের আস্থা স্পষ্ট হবে, তেমনই ভবানীপুরের লড়াইকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি, সেটাও পরিষ্কার বার্তা দেবে।

নন্দীগ্রামের ছায়া ভবানীপুরে (Amit Shah Bhabanipur Visit)
এর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ‘জায়ান্ট কিলার’ তকমা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর পাশে ছিলেন ধর্মেন্দ্র প্রধান বা দিলীপ ঘোষের মতো নেতারা।
Suvendu Adhikari: মঙ্গলবার শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভার BJP প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন | BJP West Bengal | Bengal Liberty#SuvenduAdhikari #Bjpwestbengal #Bhowanipur #BengalLiberty pic.twitter.com/HMPUxXfqNI
— Bengal Liberty (@bengalliberty1) March 31, 2026
কিন্তু এবার ভবানীপুরে খোদ অমিত শাহের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবার খাদের কিনারায়। শুভেন্দুর লড়াকু ভাবমূর্তি এবং শাহের সাংগঠনিক মগজাস্ত্র, এই দুইয়ের মেলবন্ধনে ভবানীপুরের কুর্শি দখল করাই এখন বিজেপির পাখির চোখ।
