voter deletion issue
Bengal Liberty , kolkata:
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকা নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। এবার সেই ক্ষোভ আছড়ে পড়ল বসিরহাটের হাসনাবাদে voter deletion issue। বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে ১২৫ জন ভোটারের নাম ‘বাতিল’ করার অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই হাসনাবাদ-লেবুখালি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

বাদ পড়েছে ১২৫টি নাম
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের ৩০ নম্বর বুথ এলাকায় দীর্ঘদিনের বাসিন্দাদের অনেকেরই নাম এবার ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সঠিক কারণ ছাড়াই প্রায় ১২৫ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসীরা। অভিযোগ, নির্বাচনের ঠিক আগে পরিকল্পিতভাবে ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
.
#WATCH | West Bengal Elections 2026 | Basirhat: Local villagers stage a protest against the alleged cancellation of 125 names at Booth No. 30 of the Barunhat Rameshwarpur Gram Panchayat in Hasnabad. The villagers demonstrated by blockading the Hasnabad-Lebukhali road. In the days… pic.twitter.com/d2UZvVUNzf
— ANI (@ANI) April 1, 2026
পথঅবরোধ ও রুদ্ধশ্বাস পরিস্থিতি
বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ গেছে। প্রশ্ন তুলেছে হিঙ্গলগঞ্জ এর বাসিন্দারা। প্রতিবাদ জানাতে হাসনাবাদ-লেবুখালি গুরুত্বপূর্ণ রাস্তাটি বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন আন্দোলনকারীরা। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল থমকে যায় এবং সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। হাসনাবাদ এলাকায় গত কয়েকদিন ধরেই দফায় দফায় এই ধরণের বিক্ষোভ চলছে।

ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের বুথে নাম না থাকাটা যেকোনো ভোটারের কাছেই উদ্বেগের বিষয়। তবে ভোটার তালিকায় নামের এই ‘কাটছাঁট’ আগামী নির্বাচনে একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
