TRP Bengali serial
Bengal Liberty, ২ এপ্রিল ২০২৬: টিআরপি লিস্টে আবারও ‘পরিণীতা’র জয়জয়কার। প্রথম স্থান ছিনিয়ে নিল রায়ান-পরুল জুটি। গল্পে একাধিক নতুন চমকপ্রদ মোড় ঘিরে দর্শকমহলে দুর্দান্ত সাড়া ফেলতে পেরেছে ‘পরিণীতা’।
এক ধাপ নিচে দ্বিতীয় স্থানে রয়েছে আরেক জনপ্রিয় সিরিয়াল ‘পরশুরাম’। তবে
‘পরশুরাম’-এর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে দুই বোনের গল্প ‘জোয়ার ভাটা’। সেখানে দুই বোন এখন ধীরে ধীরে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠছে। গল্পে আর কী কী চমক অপেক্ষা করছে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকবৃন্দ।

তৃতীয় স্থানে ষ্টার জলসার সিরিয়াল (TRP Bengali serial)
তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল ‘রাঙামাটি তীরন্দাজ’। এক ধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছে পল্লবী শর্মার ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’।
বিপাকে কুসুম (TRP Bengali serial)
সন্ধ্যার প্রাইম টাইম স্লট হারিয়ে অনেকটাই নিচে নেমে এসেছে ‘কুসুম’ ধারাবাহিক। দর্শকদের মতে, গল্পে নতুন মোড় এলেও সেইভাবে সাড়া ফেলতে পারেনি এই সিরিয়ালটি।
Suvendu on Malda: সুজাপুরের ঘটনা সংগঠিত অপরাধ: শুভেন্দু | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #maldanews #SUJAPUR #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/BBcuq6Fcf4
— Bengal Liberty (@bengalliberty1) April 2, 2026
এবার এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা (TRP Bengali serial)
টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা (৬.৩)
দ্বিতীয়: জোয়ার ভাটা / পরশুরাম (৬.০)
তৃতীয়: রাঙামাটি তীরন্দাজ (৫.৯)
চতুর্থ: তারে ধরি ধরি মনে করি (৫.৭)
পঞ্চম: ও মোর দরদিয়া (৫.৪)
ষষ্ঠ: গঙ্গা (৫.৩)
সপ্তম: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৫.২)
অষ্টম: কুসুম (৪.৯)
নবম: লক্ষ্মী ঝাঁপি (৪.৭)
দশম: কনে দেখা আলো (৪.৫)

সেরা দশের বাইরে ‘চিরদিনই তুমি যে আমার’ (TRP Bengali serial)
সেরা দশের তালিকায় জায়গা হলো না জিতু কামালের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। দর্শকমহলের দাবি, গল্পে নতুন কোনো চমক সৃষ্টি করতে পারেনি বলেই একসময়কার জনপ্রিয় এই ধারাবাহিকটি সেরার তালিকায় জায়গা পায়নি।
এবার দেখার, পরের সপ্তাহে এই তালিকায় কোনো পরিবর্তন ঘটে কি না, নাকি একই তালিকা বজায় থাকে। তার উত্তর মিলবে খুব শীঘ্রই।

