Iran ceasefire talks
Iran ceasefire talks

Iran ceasefire talks: যুদ্ধবিরতি নিয়ে তৎপর আমেরিকা ও ইরান — শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে চলছে জোর জল্পনা!

Bengal Liberty, ৬ এপ্রিল ২০২৬ :

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার এক নয়া মোড়। এবার পুরোপুরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Iran ceasefire talks গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প আত্মবিশ্বাসে ফুটছিলেন। বারবার কড়া ভাষায় তিনি ইরানের প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। সময় যত এগিয়েছে, ততই রণদামামা বাজিয়ে ইরান আমেরিকাকে কড়া জবাব দিয়ে যাচ্ছে। তার সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশাধিকার নিষিদ্ধ করায় আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের উপর চাপ বেড়েই চলছে।

এবার ট্রাম্প সরাসরি নয়া কৌশল নিয়েছেন। তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং যুদ্ধ শেষ করতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন। তবে ইরান ট্রাম্পের কথাকে গুরুত্ব দিতে নারাজ।

Iran ceasefire talks
Iran ceasefire talks

ইরানের দাবি অনুযায়ী:

“মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি বহুবার ইরানের বিশ্বাস নষ্ট করেছেন। তিনি একজন মিথ্যাবাদী। যুদ্ধ শেষ করে আবার যদি আমেরিকা হামলা করে?” তাই এক টেবিলে আলোচনায় বসবে কি না, সেই নিয়ে সংশয় রয়েছে “।

যুদ্ধ শেষের প্রস্তাবিত দাবি:

সূত্রের খবর, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে একটি চুক্তি তৈরি হতে চলেছে, যাতে উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করবেন। প্রথমে ৪৫ দিনের যুদ্ধবিরতি থাকবে। তারপর যদি এই ৪৫ দিনের মধ্যে কোনো পক্ষ থেকে কোনো ধরনের হামলা না হয়, তাহলে একটি স্থায়ী চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর হবে।

Iran ceasefire talks
Iran ceasefire talks

এই চুক্তিতে মূলত দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ:

প্রথম: হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইসরায়েল ছাড়া অন্যান্য সমস্ত রাষ্ট্রের প্রবেশাধিকার যেন আমেরিকার জন্যও খুলে দেওয়া হয়।
দ্বিতীয়: ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার বন্ধ করা।

ইরান এই দুটি শর্ত মেনে নেবে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

শেষ পর্যন্ত আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পৌঁছানো যায় কি না, সেই দিকেই গোটা বিশ্বের নজর রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ঠান্ডা লড়াইয়ের তীব্রতা বাড়ছে। আমেরিকা কোনো পাল্টা চাল দেয় কি না, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury