Narendra Modi Siliguri rally
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার শিলিগুড়ির জনসভা থেকে বড় রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Narendra Modi Siliguri rally। তিনি বলেন, এবারের নির্বাচনে বিজেপির প্রতিটি বিধানসভা কেন্দ্রে আসলে ‘নরেন্দ্র মোদিরই প্রার্থী’ লড়াই করছেন। অর্থাৎ প্রতিটি প্রার্থীই তাঁর উন্নয়নের নীতিকে সামনে রেখেই মানুষের কাছে ভোট চাইবেন।

কি বললেন প্রধানমন্ত্রী Narendra Modi Siliguri rally
শিলিগুড়ির সভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘সব বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদির’। তিনি বলেন, ‘আপনারা সবাই আমার জন্য মোদি। সব বিজেপি প্রার্থী মোদি।’ এরপরই তিনি বলেন, ‘বামেদের সুযোগ দিয়েছেন। তৃণমূলকে সুযোগ দিয়েছেন। মোদিকে একটা সুযোগ দিন। নারীদের সুরক্ষার জন্য, কর্মসংস্থানের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গরিবকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, বাংলার সংস্কৃতিকে তুষ্টিকরণ থেকে বাঁচানোর জন্য একটা সুযোেগ মোদিকে দিন।’ তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের পক্ষে মত দিচ্ছেন। তাঁর কথায়, বিজেপির প্রার্থীরা শুধু দলের প্রতিনিধি নন, তাঁরা কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের প্রতীক।

তাই প্রতিটি বিধানসভা আসনে ভোট মানে মোদির নেতৃত্বে উন্নয়নের পক্ষে ভোট। প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে কেন্দ্র সরকার বাংলার জন্য বহু প্রকল্প ঘোষণা করেছে। কিন্তু রাজ্য সরকারের সহযোগিতার অভাবে অনেক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছয়নি বলে অভিযোগ করেন তিনি। এদিন তিনি মানুষের কাছে আহ্বান জানান, উন্নয়নের গতি বাড়াতে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য।
রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদি আসলে নির্বাচনকে সরাসরি তাঁর নেতৃত্ব বনাম রাজ্যের শাসক দলের লড়াই হিসেবে তুলে ধরতে চাইছেন। ফলে নির্বাচনের আগে এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে।
