Police Observer
Bengal Liberty, ১৩ এপ্রিল :
ভোটের আর মাত্র দশদিন বাকি, তার মধ্যেই নির্বাচন প্রক্রিয়া আরও কড়া নজরদারির আওতায় আনতে ভিনরাজ্যের এক আইপিএস অফিসারকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন (Police Observer)। মূলত রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ভাবে খতিয়ে দেখতেই নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে বলেই জানা গেছে। পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে এসেছেন ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এম। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কি না, তার ওপর নজর রাখবেন তিনি। এছাড়াও, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন এই নবনিযুক্ত পুলিশ পর্যবেক্ষক (Police Observer)।

কমিশনের কড়া নজর (Police Observer)
প্রসঙ্গত, ভোটার একদম মুখে এই নিয়োগ প্রথম নয় নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশনার। ভোট ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ও আইপিএস অফিসারকে সরানো হয়েছে। একইসঙ্গে, ভিনরাজ্যের অফিসারদের এনে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তও নজর কেড়েছে। এই পদক্ষেপ নিয়ে বারবার আপত্তি জানিয়েছে শাসক দল তৃণমূল।তবে শাসক দলের সমস্ত আপত্তি বেপাত্তা করে কমিশন তাঁর অবস্থানে অনড়। বরং নির্বাচনের দিন সামনে আসলেও, পুলিশ প্রশাসনে এই রদবদলের ধারা অব্যাহত থাকছে।

হিংসামুক্ত ভোট প্রক্রিয়া পরিচালনা করতে অনড় কমিশন (Police Observer)
বাংলার ভোট মানেই একেবারে অশান্তিহীন-এমনটা বলা যায় না। অতীতে বোমাবাজি থেকে খুন, একাধিক বড় ঘটনার সাক্ষী থেকেছে বিভিন্ন জেলা। বিশেষ করে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদহ ছিল অশান্তির তালিকার শীর্ষে। তবে চব্বিশের লোকসভা নির্বাচন ছিল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, প্রাণহানির কোনও খবর মেলেনি। এবার সেই ধারা বজায় রাখতেই তৎপর নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার। ভোটের কাজে যুক্ত সকল আধিকারিককে শুধুমাত্র কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে হবে। কোনও রাজনৈতিক প্রভাব মেনে চললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সামান্য অশান্তির ইঙ্গিত পেলেই দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে।
