Biswajit Mondal
Bengal Liberty:
শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ (Councilor Arrested)। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে । দীর্ঘদিন ঘরোয়া হেনস্থার স্বীকার হয়েছেন পূর্ব পুঁটিয়ারির এক মহিলা, এমনটাই অভিযোগ । ওই মহিলা হুমকি, মারধর সহ থানায় একাধিক অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে। গত ৯ মে, ফের হেনস্থার অভিযোগ উঠেছে বিশ্বজিতের বিরুদ্ধে। কাউন্সিলরকে রাখা হয়েছে পুলিশ হেফাজতে । অপরাধমূলক হুমকি, মারধর করার অভিযোগ, জামিন অযোগ্য একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সূত্রপাত Councilor Arrested
২০২৪ সালের ৬ মার্চ, রাস্তা আটক করে পূর্ব পুঁটিয়ারির গঙ্গাপুরী স্কুলের কাছে মহিলাকে অন্যায়ভাবে মারধর করে তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ। পুলিশের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মেলেনি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে ৯ মে, আনুমানিক রাত আটটা নাগাদ। মহিলাকে উদ্দেশ্য করে চরম কুরুচিকর ও অশ্লীল ভাষার প্রয়োগ করেন বিশ্বজিৎ। একই সঙ্গে হুমকি দেন কাউন্সিলর। এরপর, রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের অভিযোগের ভিত্তিতে বিশ্বজিতকে গ্রেফতার করে পুলিশ। নারী নির্যাতনের মামলা সহ বেআইনিভাবে পথ আটকানো, স্বেচ্ছায় মারধর করা, কুরুচিকর মন্তব্য, অপরাধমূলক হুমকি – একাধিক মামলা দায়ের হয়। রুজু হয়েছে জামিন অযোগ্য ও গুরুতর ধারায় মামলা কাউন্সিলরের বিরুদ্ধে।

কাউন্সিলরদের তালিকা
তৃণমূলের জামানায় একাধিক কাউন্সিলর অভিযুক্ত হয়েছেন বিভিন্ন অপরাধমূলক কাজে। অরিজিৎ দাস ঠাকুর ১০৬ নম্বর ওয়ার্ড, সুদীপ পোল্লে, ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তোলাবাজি ও হুমকি এবং খুনের মত ঘটনায় অভিযুক্ত। শচীন সিংহ ৩৬ নম্বর ওয়ার্ড, ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির মামলায় অভিযুক্ত। মহেশকুমার শর্মা ৪২ নম্বর ওয়ার্ড, স্থানীয় ব্যবসায়ী ও প্রোমোটারদের ভয় দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
রাজ্যে সরকার বদল হতেই সামনে আসছে তৃণমূল কাউন্সিলরদের একের পর এক অপরাধজনিত মামলা। তাঁর ভিত্তিতেই এই সব গ্রেফতারি শুরু হয়েছে ।

