Abhishek Banerjee X post
Bengal Liberty, ১৪ এপ্রিল :
বিধানসভা ভোটের প্রাক্কালে উত্তাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হলেন ভোটকুশলী সংস্থা আইপ্যাকের শীর্ষ কর্তা ভিনেশ চান্ডেল (Abhishek Banerjee X post)। কয়লা পাচার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকাকে সরাসরি নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, বিরোধী কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে তিনি এই পদক্ষেপকে ‘ভয়ের রাজনীতি’র নগ্ন উদাহরণ বলে কটাক্ষ করেন (Abhishek Banerjee X post)।

কী বললেন অভিষেক? (Abhishek Banerjee X post)
আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের মাত্র ১০ দিন বাকি। সেই সময়ই আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ” আইপ্যাকের এর সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলের গ্রেপ্তার শুধু উদ্বেগজনকই নয়, এটি সকলের জন্য সমান সুযোগের ধারণাকেই নাড়িয়ে দেয়। যদি আপনি বিরোধী দলের সঙ্গে কাজ করেন, তবে আপনার পালাও আসতে পারে। এটা গণতন্ত্র নয়—এটা ভীতি প্রদর্শন!”
The arrest of Vinesh Chandel, co-founder of I-PAC, barely 10 days before the Bengal elections, is not just alarming- It shakes the very idea of a level playing field.
At a time when WB should be moving toward free and fair elections, this kind of action sends a chilling message:…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 13, 2026
কমিশনকে তোপ অভিষেকের (Abhishek Banerjee X post)
এরপরই নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি স্পষ্ট ভাষায় জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যদি ক্রমশ চাপের কাছে নতি স্বীকার করে, তবে জনবিশ্বাসে ফাটল ধরা অনিবার্য। তিনি আরও বলেন, নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে নির্বাচন কমিশন, ইডি, এনআইএ, সিবিআইয়ের সক্রিয়তা কি সত্যিই নিরপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে এক ভয়ভীতির পরিবেশ? তাঁর কটাক্ষ, এটি ন্যায্যতার লড়াই নয়, বরং ভয়ের রাজনীতি প্রতিষ্ঠার প্রয়াস। এরপরই অভিষেকের প্রশ্ন, “ভারত সবসময় গণতন্ত্র নিয়ে গর্ব করেছে—উচ্চকণ্ঠ, বিশৃঙ্খল কিন্তু মুক্ত। কিন্তু আজ অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে, আমরা কি এখনও সেই দেশ? এটি একটি গ্রেপ্তারের চেয়েও বড় বিষয়। আমাদের প্রতিষ্ঠানগুলি স্বাধীন থাকবে কিনা এবং প্রতিটি নাগরিক, তাঁদের রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে, নির্ভয়ে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে।”

স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যলেঞ্জ (Abhishek Banerjee X post)
নিজের পোস্টে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র সুরে তিনি লেখেন, “অমিত শাহ, আপনি ৪ ও ৫ মে বাংলায় থাকুন। জ্ঞানেশ কুমার এবং আপনার নিয়োজিত প্রতিটি সংস্থাকে সঙ্গে নিয়ে আসুন। বাংলাকে কখনও চুপ করানো যাবে না, মাথা নত করানো যাবে না। এই মাটি প্রতিরোধ জানাতে জানে, আর আপনাকে তার প্রকৃত অর্থ বুঝিয়েও দেবে।”
প্রসঙ্গত, গত ২ এপ্রিল আইপ্যাকের শীর্ষ কর্তা ভিনেশ চান্ডেলের বাসভবনে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে উঠে আসা একাধিক তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর উত্তরে সন্তুষ্ট হতে পারেননি আধিকারিকরা। সেই সূত্র ধরেই সোমবার দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
