Entally election
Bengal Liberty Desk, Kolkata:
খাস কলকাতাতে বিজেপির প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে Entally election। কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা ও মারপিটের অভিযোগ উঠেছে।

প্রচারে বাধা তৃণমূলের Entally election
মঙ্গলবার দুপুরে এন্টালির একটি এলাকায় প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অভিযোগ, সেই সময় হঠাৎই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারপিটও হয়।

তৃণমূলের পরিকল্পিত হামলা, অভিযোগ বিজেপি প্রার্থীর
বিজেপির অভিযোগ, শাসকদলের কর্মী-সমর্থকরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং প্রচার আটকানোর চেষ্টা করেছে। দলের দাবি, এন্টালি এলাকায় প্রচারে বেরোলে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীকে। সূত্রে খবর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিজেপি প্রার্থী ইতিমধ্যে লালবাজারে পৌঁছেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই বিক্ষোভ হয়েছে এবং বিজেপি বিষয়টিকে রাজনৈতিকভাবে বাড়িয়ে দেখাচ্ছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, “ভয় দেখিয়ে প্রচার আটকানো যাবে না। আমরা মানুষের কাছে পৌঁছবই।” উল্লেখ্য, এন্টালি কেন্দ্রটি এবারের নির্বাচনে অন্যতম হাই-ভোল্টেজ লড়াইয়ের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। অতীতেও এখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে।
