Noida labour unrest
Bengal liberty desk,১৪ এপ্রিল :
উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিকদের বিশাল বিক্ষোভ আর ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Noida labour unrest)। সোমবার দিনভর অশান্তির পর মাঝরাতেই সরকারি কর্তারা বৈঠকে বসেন শ্রমিক নেতাদের সঙ্গে। ক্ষোভ কমাতে রাতেই বাড়ানো হয়েছে শ্রমিকদের নূন্যতম বেতন।

কী সিদ্ধান্ত নিল সরকার? Noida labour unrest
নতুন নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে শ্রমিকদের বেতনে বড় বদল আসছে। অদক্ষ শ্রমিকদের বেতন বেড়ে হচ্ছে মাসে ১১,৩১৩ টাকা। যারা একটু বেশি দক্ষ, তাদের বেতন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩,৯৪০ টাকা পর্যন্ত। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২০ হাজার টাকা বেতন’-এর খবরটি সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেটি সম্পূর্ণ মিথ্যে। আগামী দিনে একটি স্পেশাল ‘মজুরি বোর্ড’ তৈরি করা হবে, যারা শ্রমিকদের স্বার্থে আরও পাকাপাকি সিদ্ধান্ত নেবে।
বিক্ষোভের কারণ ও রণক্ষেত্র নয়ডা:
মাসে অন্তত ১৮-২০ হাজার টাকা বেতন, ওভারটাইমের সঠিক টাকা এবং সপ্তাহে একদিন ছুটির দাবিতে সোমবার উত্তাল হয়ে উঠেছিল নয়ডা। প্রায় ৪০ হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। দিল্লি-নয়ডা রাস্তায় গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ায় পরিস্থিতি কার্যত যুদ্ধের রূপ নেয়। বহু অফিসযাত্রী ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে পড়েন।

যোগী আদিত্যনাথের কড়া অবস্থান:
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা অবশ্যই মেটানো হবে, কিন্তু প্রতিবাদের নামে গুণ্ডামি বরদাস্ত করা হবে না। পুলিশের দাবি, সাধারণ শ্রমিকরা শান্ত থাকলেও কিছু ‘বহিরাগত’ লোক এসে গণ্ডগোল পাকিয়েছে। এই ঘটনায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি এই অশান্তির পেছনে কোনো বড় ষড়যন্ত্র বা বিদেশি যোগ আছে কি না, পুলিশ এখন তা খতিয়ে দেখছে। আপাতত এলাকায় শান্তি ফেরাতে পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে।
