Phase 1 Voting Security
Bengal Liberty, ১৫ এপ্রিল:
রাজ্যের প্রথম দফার ভোটে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন (Phase 1 Voting Security)। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে রূপরেখা তৈরি হয়েছে, তাতে স্পষ্ট— রাজ্য পুলিশের চেয়ে কেন্দ্রীয় বাহিনীর উপরেই সর্বাধিক ভরসা রাখছে জাতীয় নির্বাচন সদন। কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় রাজ্য পুলিশের মোট ৪০ হাজার ৯২৮ জন কর্মী ও আধিকারিক মোতায়েন করা হবে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছেন কমপক্ষে ১ লক্ষ ৭৩ হাজার ৩০৪ জন। অর্থাৎ, সংখ্যার নিরিখে রাজ্য পুলিশের তুলনায় প্রায় চার গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অতীতে নির্বাচনী হিংসার অভিযোগ এবং রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের লাগাতার সরব হওয়ার কারণেই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কমিশন (Phase 1 Voting Security)।

নজরে সংবেদনশীল জেলাগুলি (Phase 1 Voting Security)
সর্বাধিক পুলিশ মুর্শিদাবাদে: প্রথম দফায় সবচেয়ে বেশি রাজ্য পুলিশ (৫,৭৬৬ জন) মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদে। জেলাটিকে দুটি পুলিশ জেলায় ভাগ করে এই বাড়তি নজরদারির ব্যবস্থা হয়েছে।
কড়া পাহারায় উত্তরবঙ্গ: প্রথম দফাতেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভোট। কোচবিহার, মালদহ এবং জলপাইগুড়িতে উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী থাকছে। সংবেদনশীলতা বিচার করে উত্তর দিনাজপুরকে ইসলামপুর ও রায়গঞ্জ— এই দুই ভাগে ভাগ করে নিরাপত্তার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে
জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গ: অতীতে অশান্তির ইতিহাস থাকায় জঙ্গলমহল (ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া) এবং বীরভূমে তিন হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন থাকছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও গড়ে ৩ হাজারেরও বেশি পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন।

কমিশনের কড়া বার্তা (Phase 1 Voting Security)
বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, শাসকদলের প্রভাবের কারণে রাজ্য পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন কমিশন এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও, তাদের পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তার রাশ কেন্দ্রীয় বাহিনীর হাতেই থাকছে। রাজ্য পুলিশ মূলত সহায়ক ভূমিকা পালন করবে।
প্রকাশ্যে হু*ম*কি তৃণমূল নেতার! | TMC West Bengal | West Bengal Election 2026 | Bengal Liberty@BJP4Bengal @AITCofficial #AllIndiaTrinamoolCongress #westbengalelection2026 #WestBengalElection #TMCWestBengal #bjpwestbangal pic.twitter.com/elywmQRCLc
— Bengal Liberty (@bengalliberty1) April 14, 2026
রাজ্য পুলিশের তুলনায় চার গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিছকই কোনও পরিসংখ্যান নয়, বরং অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের একটি অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা। এখন দেখার, এই নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ভোট কতটা শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়।
