suvendu rally issue
Bengal Liberty Desk, Kolkata:
নির্বাচনের আবহে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বালি suvendu rally issue। এলাকায় র্যালি করতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়তে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া ও র্যালিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আচমকা উত্তপ্ত পরিস্থিতি suvendu rally issue
স্থানীয় সূত্রে জানা যায়, র্যালি চলাকালীন ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তি হঠাৎই ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে র্যালিতে বাধা দেয়। সেই স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারী। তিনি জোর গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা suvendu rally issue
ঘটনায় স্পষ্টতই ক্ষুব্ধ হয়ে পড়েন শুভেন্দু। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনেন। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারীর অভিযোগ, পরিকল্পিতভাবেই তাঁর র্যালিতে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, কিছু লোককে ইচ্ছাকৃতভাবে সেখানে পাঠানো হয়েছিল যাতে সভার পরিবেশ নষ্ট করা যায় এবং রাজনৈতিক উসকানি দেওয়া যায়। তাঁর দাবি, গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি করার অধিকার সবারই রয়েছে, কিন্তু বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। শুভেন্দু আরও বলেন, এই ধরনের স্লোগান তুলে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবে বিজেপি কর্মীরা শান্ত থেকেছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানউতোর।
