Misbehaviour with poll official
Bengal Liberty, Kolkata :
ভোটের আগেই অস্বস্তিতে শাসকদল Misbehaviour with poll official। নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর। নদিয়ার হরিণঘাটার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
কী ঘটেছে? Misbehaviour with poll official
নদিয়ার হরিণঘাটা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব কুমারের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ, সূত্রের খবর ভোট সংক্রান্ত দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের এক রিটার্নিং অফিসারের সঙ্গে তিনি নাকি প্রকাশ্যে দুর্ব্যবহার করেন এবং প্রশাসনিক কাজেও বাধা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনার পর কমিশনের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভোটের মুখে কমিশনের আধিকারিকের সঙ্গে এমন আচরণ ঘিরে প্রশাসনের ভূমিকা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশি পদক্ষেপ ও গ্রেফতারি Misbehaviour with poll official
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই গ্রেফতার করা হয় রাজীব কুমারকে। তবে এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ভোটের আগে যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে তাঁদের প্রতিনিধির সঙ্গেই যদি এমন আচরণ হয়, তাহলে প্রশাসনের নিরপেক্ষতা কতটা বজায় থাকছে?
বিরোধীদের তীব্র আক্রমণ
এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। তাঁদের দাবি, “এটাই তৃণমূলের আসল চেহারা। কমিশনের আধিকারিকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ইঙ্গিত।”
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধরনের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভোটের আগে এ ধরনের অভিযোগ সামনে আসা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেই আশঙ্কা। উল্লেখ্য ভোটের মুখে তৃণমূল কাউন্সিলরের এই গ্রেফতারি নিঃসন্দেহে শাসকদলের ভাবমূর্তিতে ধাক্কা দিয়েছে। এখন দেখার, এই ঘটনা কতটা প্রভাব ফেলে আসন্ন নির্বাচনে।
আরও পড়ুন: বাড়ি গিয়ে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্নদের ভোট নিতে জলপাইগুড়িতে ব্যস্ততা তুঙ্গে
