Miraj Shah IT raid
Bengal Liberty Desk, Kolkata:
ছাব্বিশের ভোটের আবহে বাংলায় আয়কর দফতরের তল্লাশি ঘিরে চাঞ্চল্য Miraj Shah IT raid। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্রের অন্যতম প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতরের।

প্রস্তাবকের বাড়িতে IT হানা Miraj Shah IT raid
শুক্রবার সকালে কলকাতার এলগিন রোডে অবস্থিত মিরাজ শাহের বাড়িতে তল্লাশি শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা। মিরাজ শাহ ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য এবং মুখ্যমন্ত্রীর মনোনয়ন জমা দেওয়ার সময় তিনজন প্রস্তাবকের মধ্যে একজন ছিলেন। সূত্রের খবর, মার্লিন গ্রুপের আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চলছে।
দিল্লি থেকে এই তল্লাশির জন্য এসেছে স্পেশাল টিম। সূত্রে খরব ,৭ ঘন্টার বেশি সময় ধরে চলেছে ব্যবসায়ী মিরাজ শাহর বাড়িতে তল্লাশি। যদিও, সেখানে কী উদ্দেশ্যে আয়কর দফতরের হনা, এখনও স্পষ্ট নয়।

দেবাশিস কুমারের বাড়িতে তল্লাসি আয়কর দফতরের Miraj Shah IT raid
একই মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতার মোট ছ’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। এর মধ্যে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও মেয়র পারিষদ দেবাশিস কুমারের বাড়ি এবং তাঁর দুটি কার্যালয়েও অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সকালবেলা আয়কর আধিকারিকরা যখন দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছন, তখন তিনি সেখানেই উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।
পরে তাঁর নির্বাচনী কার্যালয় এবং মোতিলাল নেহরু রোডে অবস্থিত কাউন্সিলর অফিসেও তল্লাশি চালানো হয়। সূত্রে জানা গিয়েছে, ওই কাউন্সিলর অফিসটি বর্তমানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বর্তমানে সেই কার্যালয় ব্যবহার করছেন বলে দলের কর্মীরা জানিয়েছেন। তল্লাশি চলাকালীন ভিতরে উপস্থিত ছিলেন ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার দাস। তিনি দাবি করেন, “কোনও কিছু সিজ করা হয়নি। ভিতরে আমাদের নির্বাচনী প্রচারের কিছু নথি ছিল, সেগুলোই আধিকারিকরা দেখেছেন।”
কুমার সাহার ফ্ল্যাট ও অফিসে তল্লাশি
আর্থিক প্রতারণা মামলার তদন্তে কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসেও তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। কুমার সাহা দক্ষিণ কলকাতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা। তাঁর ফ্ল্যাটে আয়কর দফতরের তল্লাশির সময় আবাসনের নীচে বিক্ষোভ দেখান অনুগামীরা।
ভোটের ঠিক আগে ভবানীপুরে এই আয়কর হানাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুন : ভোটের আগে তৃণমূলের ‘দাদাগিরি’? কমিশন অফিসারের সঙ্গে দুর্ব্যবহারে গ্রেফতার কাউন্সিলর
