Kumarganj political clash
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন ফের অশান্তির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে (Kumarganj clash) । জেলার কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে।

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট চলাকালীন এলাকায় গেলে পুলিশের সামনেই বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে কিল, চড় ও লাথি মারা হয়। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার পরেই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। ঘটনার যে ছবি ও ভিডিও সামনে এসেছে, সেখানে যাদের দেখা যাচ্ছে তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে সিইও অফিস। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জেলা শাসক এবং জেলা ফোর্স কো-অর্ডিনেটরের কাছে। ভোটের দিন এধরনের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিরোধীদের ভয় দেখাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ এখনও পর্যন্ত অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
ভোটের দিন কুমারগঞ্জের এই ঘটনা ফের রাজ্যের নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের রিপোর্টের অপেক্ষায় এখন রাজনৈতিক মহল।
আরও পড়ুন : ভোটের প্রথম দফাতেই ঝরল রক্ত! বীরভূমে বিজেপি এজেন্টের মাথা ফাটল, উত্তপ্ত মুরারই
