NCSC
NCSC

NCSC : “চামার” মন্তব্যে বিতর্ক চরমে! মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ তফশিলি কমিশনের

Bengal Liberty, ২৭ এপ্রিল  :

বিধানসভা নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে নতুন করে রাজনৈতিক বিতর্কে সরগরম রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী সভার মন্তব্যকে ঘিরে নড়েচড়ে বসল জাতীয় তফশিলি জাতি কমিশন (NCSC )। তফশিলি জাতি সম্পর্কিত ওই মন্তব্যের প্রেক্ষিতে কমিশন সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে ব্যাখ্যা তলব করেছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তিন দিনের মধ্যে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে সংশ্লিষ্ট আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হতে পারে (NCSC )।

NCSC
NCSC

বিতর্কিত ভিডিও ঘিরে বিতর্ক (NCSC )

কমিশনের এক্স হ্যান্ডেলে মুখ্যসচিবকে পাঠানো চিঠির পাশাপাশি একটি বাংলা টেলিভিশন চ্যানেলের ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপও শেয়ার করা হয়েছে। যদিও ভিডিওটি সরাসরি কমিশনের তরফে পোস্ট করা হয়নি। জানা গিয়েছে, প্রদীপ ভাণ্ডারী নামে এক ব্যক্তি প্রথমে ভিডিওটি পোস্ট করেন, পরে সেটিই কমিশনের অফিসিয়াল হ্যান্ডেল থেকে রিশেয়ার করা হয়। ভিডিওটিতে শোনা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক প্রকল্পের নাম উল্লেখ করছেন। পাশাপাশি মধ্য কলকাতার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জানবাজারে তফশিলি জাতির অন্তর্ভুক্ত আমার চামার ভাইবোনেরা…।” এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত এবং কমিশনের পদক্ষেপ।

NCSC
NCSC

মন্তব্য ঘিরে কড়া অবস্থান কমিশনের (NCSC )

এই প্রসঙ্গে নিজেদের পোস্টে কমিশন স্পষ্ট জানিয়েছে, “২৩ এপ্রিল সম্প্রচারিত একটি ভিডিওতে ‘চামার’ শব্দের ব্যবহার শোনা যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে।” কমিশনের মতে, এই ধরনের শব্দ প্রয়োগ তফশিলি জাতির সদস্যদের প্রতি অপমানজনক এবং সংবেদনশীলতার পরিপন্থী।
উল্লেখ্য, এই প্রথম নয়-এর আগেও বিভিন্ন মন্তব্য ও ইস্যুকে ঘিরে একাধিক কমিশন পৃথকভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ফলে নতুন এই বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন :

Ajay pal sharma: বঙ্গে এবার যোগী রাজ্যের ‘সিংহাম’ ! দক্ষিণ ২৪ পরগনার নতুন পুলিশ অবজার্ভার – অজয় পাল শর্মা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury