election 2026
Bengal liberty desk, কলকাতা:
ভোটের দিন সরকারি হাসপাতালে ডাক্তার মিলবে না—এই ধারণা এবার বদলাতে চলেছে। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর (election 2026)। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের দিন ও আর পাঁচটা সাধারণ দিনের মতোই খোলা থাকবে সরকারি হাসপাতালের আউটডোর (OPD) পরিষেবা।

বন্ধ হচ্ছে অলিখিত ছুটি election 2026
সাধারণত ভোটের দিনগুলিতে হাসপাতালের আউটডোর বিভাগগুলি প্রায় বন্ধই থাকত। কিন্তু এবার স্বাস্থ্য দপ্তর কড়া নির্দেশ দিয়েছে যে, কোনোভাবেই পরিষেবা বন্ধ রাখা যাবে না। হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আউটডোর ডিউটি বাধ্যতামূলক করা হয়েছে। সকাল ৮টা থেকেই হাসপাতালের টিকিট কাউন্টার খুলে যাবে যাতে রোগীরা সময়মতো ডাক্তার দেখাতে পারেন।
দ্বিতীয় দফার ভোট অর্থাৎ ২৯শে এপ্রিল যে যে এলাকায় ভোট রয়েছে, সেখানেও সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা পুরোদমে চালু থাকবে। বিধানসভা নির্বাচনের আগে জেলার মানুষের মন জয় করতে এবং রোগীদের জরুরি পরিষেবা নিশ্চিত করতেই স্বাস্থ্য দপ্তরের এই বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এখন থেকে ভোটের উত্তাপের মাঝেই সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাবেন কোনো বাধা ছাড়াই।
