Illegal Arms Seizure
Bengal Liberty , ২৮ এপ্রিল:
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বড়সড় সাফল্য। সোমবার বিকেলে চিৎপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে (Kolkata Police)। ধৃতের নাম শামীম আলম (৪০)।
.
🚨 Illegal Arms Seizure by STF, Kolkata Police 🚨
On the afternoon of 27.04.2026, acting on specific intelligence, a team of STF, Kolkata Police detained Shamim Alam (40) in the Chitpur PS area (in front of 26/1, B.T. Road).
During the search, the following items were recovered… pic.twitter.com/SWrr1Y0xOs
— Kolkata Police (@KolkataPolice) April 27, 2026
বিটি রোডের ২৬/১ নম্বর বাড়ির সামনে থেকে শামীমকে আটক করে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয়েছে ৩টি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র, ১টি ৭ এমএম পিস্তল, ৪টি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ এবং ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ।

আইনি পদক্ষেপ
ধৃত ব্যক্তি এই বিপুল পরিমাণ অস্ত্র রাখার কোনো বৈধ নথি দেখাতে পারেনি। পুলিশ সূত্রে খবর, এই অস্ত্রগুলো কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ধৃত শামীম আলমকে আগামীকাল আদালতে পেশ করা হবে। নির্বাচনের আবহে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ, এই গ্রেফতার তারই একটি বড় প্রমাণ।


