Narendra Modi Sikkim visit
Bengal Liberty, ২৮ এপ্রিল :
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ব্যস্ত প্রচারপর্ব শেষ করে পাশের রাজ্য সিকিমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Sikkim visit)। সেখানে গিয়ে তাঁকে একেবারেই অন্য মেজাজে দেখা গেল। মঙ্গলবার সকালে গ্যাংটকের মনোরম আবহাওয়ায় ছোট ছোট ফুটবল খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে পড়েন তিনি। হাতে সময় পেয়ে তাঁদের সঙ্গে বল পায়ে খেলতেও দেখা যায় তাঁকে, যা মুহূর্তেই সবার নজর কাড়ে। সিকিমের ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনের ফাঁকেই এই ফুটবল খেলার অভিজ্ঞতাকে প্রধানমন্ত্রী খুবই আনন্দদায়ক এবং শক্তির জোগান বলে উল্লেখ করেছেন। তাঁর এই সহজ-স্বাভাবিক মুহূর্ত উপস্থিত সকলের মন জয় করে নেয় (Narendra Modi Sikkim visit)।

মোদির খেলায় নতুন উচ্ছ্বাস (Narendra Modi Sikkim visit)
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ফুটবল শুধু খেলা নয়, একেবারে আবেগের অংশ। সিকিম, মিজোরাম কিংবা মণিপুর এই রাজ্যগুলিতে ক্রিকেটের জনপ্রিয়তাকে অনেকটাই ছাপিয়ে গেছে ফুটবল। দেশের মোট জনসংখ্যার মাত্র ৩.৮ শতাংশ মানুষ এই অঞ্চলে বসবাস করলেও, ইন্ডিয়া সুপার লিগ সহ শীর্ষ লিগগুলিতে প্রায় এক-তৃতীয়াংশ ফুটবলারই উঠে আসেন এখান থেকে।এই গভীর ফুটবল আবেগকেই যেন আরও একবার উস্কে দিলেন প্রধানমন্ত্রী। গ্যাংটকের মাঠে ছোটদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠে তিনি সেই উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তোলেন। পরে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “গ্যাংটকের সুন্দর সকালে আমার ছোট বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার চেয়ে আনন্দদায়ক আর কিছুই হতে পারে না!”
Nothing like playing some football with my young friends in Sikkim on a lovely Gangtok morning! ⚽️ pic.twitter.com/5xEceWBH1f
— Narendra Modi (@narendramodi) April 28, 2026

সুবর্ণ জয়ন্তীতে সিকিমে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা (Narendra Modi Sikkim visit)
সোমবার থেকেই গ্যাংটক শহরে উৎসবের আমেজ। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগেই সেখানে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে পালজোর স্টেডিয়ামে সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি গ্যাংটকের অর্কিডিয়াম ঘুরে দেখেন। সেখানে সিকিমের সমৃদ্ধ পরিবেশগত ঐতিহ্য এবং অর্কিড চাষের গুরুত্ব তুলে ধরা হয়। এরপর মূল অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ক্ষেত্রে নামচির ইয়াংগাংয়ে ১০০ শয্যার আয়ুর্বেদ হাসপাতাল এবং দেওরালিতে সোয়া রিগপা হাসপাতালের উদ্বোধন করা হয়।
Clearly, an energising football session with these youngsters! pic.twitter.com/Xc99oCylqt
— Narendra Modi (@narendramodi) April 28, 2026

শিক্ষাক্ষেত্রেও ছিল বড় পদক্ষেপ। সিকিম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, হেলেন লেপচা মেডিকেল কলেজ এবং গ্যাংটকের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু ইউনিভার্সিটি অব এক্সিলেন্সের প্রশাসনিক ব্লকের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি রাজ্যের ১৬০টি স্কুলে আইটি পরিকাঠামো চালুর সূচনাও করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তাঁর এই সাত সকালে ফুটবল খেলার চিত্র মন ছুঁয়েছে সকলেরই।
