Ketugram
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাঝেই পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভায় এক ব্যাগ তাজা বোমা উদ্ধার (Ketugram)। বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথ থেকে অল্প দূরত্বে একটি পরিত্যক্ত স্থানে লাইলনের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ৬ টি তাজা বোমা। ঘটনাটি সামনে আসতেই ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকা ঘিরে ফেলে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে (Ketugram)।

বুথের কাছেই উদ্ধার তাজা বোমা (Ketugram)
ভোটের আবহে ফের অশান্তির ছায়া পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথের কাছাকাছি একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার হয় ছয়টি তাজা বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলনের একটি ব্যাগের ভিতরে ওই বোমাগুলি রাখা ছিল, যা নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গে বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞ দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে।

নিরাপত্তায় জোর (Ketugram)
ভোটের দিনে কীভাবে বুথ সংলগ্ন এলাকায় এতগুলি তাজা বোমা পৌঁছে গেল, কারা বা কোন উদ্দেশ্যে তা রেখে গেল, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা। যদিও ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও, অনেকেই মুখ খুলতে নারাজ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
