Bengal Liberty, ২৯ এপ্রিল:
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোটগ্রহণ চলাকালীন বড় বিতর্কের সৃষ্টি হয়েছে (Panihati EVM controversy )। অভিযোগ, একটি ইভিএম মেশিনে বিজেপি প্রার্থীর বোতামে কালি লাগানো ছিল। ঘটনাটি ঘটে ২০৯ নম্বর বুথে (Panihati EVM controversy )।

বিজেপি প্রার্থীর বোতামে কালি লাগানের অভিযোগ (Panihati EVM controversy )
সূত্রে জানা যায়, পানিহাটি বিধানসভার ২০৯ নম্বর বুথে ভোট দিতে গিয়ে কিছু ভোটার প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তাঁদের অভিযোগ, ইভিএম-এ বিজেপির বোতামে আগে থেকেই কালি লাগানো ছিল, যার ফলে ভোট দিতে সমস্যা হচ্ছিল এবং ভোটের গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। বিষয়টি জানাজানি হতেই বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেন নির্বাচন দায়িত্বে থাকা আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। মেশিনটি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘটনার জেরে বুথের বাইরে রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
Suvendu: ভবানীপুরে সমস্ত ভোট পদ্মফুল পাবে – দাবি শুভেন্দুর | Bhowanipur | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #electionnews #election2026 #westbengalelection2026 #WestBengalPolitics #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/D0Bfnez8c9
আরও খবর
— Bengal Liberty (@bengalliberty1) April 29, 2026
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনে ওই বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।


