Weather Alert
Bengal Liberty, ২ মে :
বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বাংলার মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর(Weather Alert)। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর তৈরি হওয়া সক্রিয় ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা ঝড়বৃষ্টি ও বজ্রপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দমকা হাওয়া-সহ বৃষ্টি চলবে, কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আজ, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বাড়তে শুরু করবে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
সোমবার, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি মূলত বিকেল বা সন্ধ্যার দিকে বেশি সক্রিয় হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। মঙ্গলবারও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে, হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। এরপর ৬ ও ৭ মে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে এবং বিচ্ছিন্নভাবে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও ইতিমধ্যেই ঝড়বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে এবং আজ ও আগামীকাল এই প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কার পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে, যদিও ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
