Student leaves
Bengal Liberty, ৮ মে:
মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই সামনে এল এক চরম বাস্তব। একদিকে মেধার জয়জয়কার, অন্যদিকে বাংলার শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে একরাশ অনিশ্চয়তা। ২০২৬ সালের মাধ্যমিকের সম্ভাব্য মেধাতালিকায় মেয়েদের মধ্যে প্রথম স্থানাধিকারী বেদশ্রুতি সিংহ রেজাল্ট বেরোনোর আগেই বাংলা ছেড়ে পাড়ি দিয়েছে হায়দরাবাদে।

ভিনরাজ্যে পাড়ি দিল বেদশ্রুতি Student leaves
উত্তর দিনাজপুরের ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী বেদশ্রুতি ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। কিন্তু এই সাফল্যের খবর যখন এল, বেদশ্রুতি তখন আর বাংলায় নেই। সে ইতিমধ্যেই হায়দরাবাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিদায়ী তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি, স্কুল সার্ভিসে পাহাড়প্রমাণ জালিয়াতি এবং দিনের পর দিন যোগ্য প্রার্থীদের রাস্তায় বসে থাকতে দেখে কি তবে আস্থা হারিয়েই এই সিদ্ধান্ত নিল বেদশ্রুতি?

রাজ্য ছেড়ে বাইরেই কি সুরাহা? Student leaves
বেদশ্রুতির বাবা বিনয় সিংহ জানিয়েছেন, মেয়ের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়া এবং পরবর্তী লক্ষ্য আইআইটি। তাঁর ছেলেও ২০১৪ সালে মাধ্যমিকে সপ্তম হয়েছিল এবং বর্তমানে তিনি লন্ডনে কর্মরত। অর্থাৎ, মেধাবী ছাত্রছাত্রীদের কাছে রাজ্যের শিক্ষা বা কর্মসংস্থানের চেয়ে বিদেশের মাটি অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। রাজনৈতিক মহলের দাবি, পিসি-ভাইপোর জমানায় বাংলার শিক্ষাব্যবস্থাকে যেভাবে রসাতলে পাঠানো হয়েছিল, তার ফলশ্রুতিতেই আজকের এই মেধা-পাচার।
শুভেন্দু অধিকারীর জমানায় কি ফিরবে সুদিন?
রাজ্যে ইতিমধ্যেই পরিবর্তনের হাওয়া বইছে। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। নতুন সরকার শপথ নেওয়ার আগেই বেদশ্রুতির এই দেশান্তরী হওয়া বুঝিয়ে দিচ্ছে, বিগত সরকারের আমলে ছাত্রছাত্রীদের মনে কতটা গভীর ক্ষত তৈরি হয়েছিল। নিয়োগের নামে দুর্নীতি আর চাকরির অভাবে ঘর ছাড়া হওয়ার যে ‘ভিআইপি কালচার’ বিগত ১০ বছরে চলেছে, তা থেকে মুক্তি পেতেই এখন মরিয়া মেধাবী ছাত্রছাত্রীরা।
পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতি
এ বছর মাধ্যমিকে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিলেও প্রথম দশে থাকা ১৩১ জনের মধ্যে অনেকেরই লক্ষ্য এখন ভিনরাজ্য। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে অভিরূপ ভদ্রের প্রথম হওয়ার খবর জানালেও, মেধা ধরে রাখার কোনো দিশা দেখাতে পারেননি। উল্লেখ্য বিজেপি নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার দায়িত্ব নিলেই বাংলার শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতির ভূত তাড়ানো হবে। মেধাবী ছাত্রছাত্রীদের আর আইআইটি বা চাকরির জন্য ভিনরাজ্য বা বিদেশের মুখ চেয়ে থাকতে হবে না। সোনার বাংলা গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়েছেন, সেখানে মেধার মর্যাদা এবং কর্মসংস্থানই হবে প্রথম অগ্রাধিকার।
