Bjp ministers
বেঙ্গল লিবার্টি, ১১ মে :
বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর আজ নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হলো। আজ, সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দফতর বণ্টন করা হলো নবনিযুক্ত ৫ মন্ত্রীর মধ্যে। একই সাথে রাজ্যবাসীদের বড় সুখবর, আগামী ১ জুন থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। (Bjp ministers)

কার হাতে কোন দফতর? Bjp ministers
এক নজরে ৫ মন্ত্রীদের দফতর
দিলীপ ঘোষকে দেওয়া হলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরে। অগ্নিমিত্রা পাল পেলেন দুটি দরতরের দায়িত্ব, পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দফতর। নিশীথ প্রামানিক পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতর। খাদ্য ও সরবরাহ দফতরের দায়িত্ব পেলেন অশোক কীর্তনীয়া। আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু।

১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’:
কথা রাখলো বিজেপি। ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বিকল্প হিসেবে আরও উন্নত ও সুবিধাজনক ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করা হবে। সোমবারের মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ১ জুন থেকেই এই প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।
প্রাক্তন শাসকদলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, বা কোনো সেলেব্রিটি অভিনেতা, পরিচালককে নেতা বিধায়ক করার ট্রেন্ড ভেঙে দিয়ে সম্পূর্ণ যোগ্য, স্বচ্ছ মন্ত্রিসভা গঠনে তৎপর বিজেপি সরকার। বাংলায় এবার উন্নয়ন হবে, নতুন সূর্যোদয় ঘটেছে বঙ্গে – আশাবাদী রাজ্যবাসী।
