Arup Biswas FB account
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
চরম পরাজয়ের পর এবার লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas FB account)। শুধু রাজনৈতিক ময়দানই নয়, সমাজ মাধ্যম ফেসবুক থেকেও এবার নিজের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেললেন তিনি। আচমকাই উধাও হয়ে গিয়েছে তাঁর নিজস্ব প্রোফাইল। একদা যে নেতা দাপটের সঙ্গে রাজ্য রাজনীতি ও ক্রীড়াঙ্গন কাঁপাতেন, আজ পরাজয়ের সঙ্গে যথারীতি শামুকের খোলসের ভিতর নিজেকে লুকিয়েছেন মমতা ঘনিষ্ট নেতা।

ভোটের বাক্সে উগরে এল ‘মেসি কাণ্ড’-এর ক্ষোভ! Arup Biswas FB account
অরূপ বিশ্বাস তথা তৃণমূলের এই শোচনীয় পরাজয়ের নেপথ্যে অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করেছে বহুল চর্চিত ‘মেসি কাণ্ড’। ফুটবল তারকা লিওনেল মেসিকে কলকাতায় আনার বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমী তথা সাধারণ মানুষের ক্ষোভ চরম রূপ ধারণ করেছিল। নেটপাড়া থেকে শুরু করে চায়ের দোকান— সর্বত্রই তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। লক্ষ লক্ষ মানুষের টাকা আত্মসাৎ করেছিলেন অরূপ বিশ্বাস। এইরূপ চরম হারের পর, বর্তমানে তিনি অজ্ঞাতবাসে রয়েছেন সমাজ মাধ্যম থেকে।
শতদ্রু দত্তর নতুন বিস্ফোরক দাবি
অরূপ বিশ্বাস যখন নিজেকে আড়াল করছেন, ঠিক তখনই এই বিতর্কিত ‘মেসি কাণ্ড’ নিয়ে নতুন করে মুখ খুলেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তাঁর একের পর এক মন্তব্যে এবার ধীরে ধীরে সামনে আসছে নানা অজানা ও চাঞ্চল্যকর তথ্য। শতদ্রুর মন্তব্যে নেটিজেনদের দুচক্ষের বিষ হয়েছেন প্রাক্তন মন্ত্রী।
এক সময়ের দাপুটে মন্ত্রী আজ সব হারিয়ে কার্যত কোণঠাসা। মেসি কাণ্ডের জের এবং ভোটের এই ভরাডুবি সামলাতে না পেরেই কি তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকাউন্ট ডিলিট করলেন অরূপ বিশ্বাস?
