Modi Jhalmuri
Modi Jhalmuri

Modi Jhalmuri: মোদিকে ঝালমুড়ি খাইয়ে বিপাকে বিক্রম, পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি

Bengal liberty desk, ঝাড়গ্রাম:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঝালমুড়ি খাইয়ে রাতারাতি বিখ্যাত হওয়া বিক্রম সাউ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগ, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ফোন এবং মেসেজের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ১৯ মে থেকে এই হুমকি আসা শুরু হয়েছে বলে ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। (Modi Jhalmuri)

Modi Jhalmuri
Modi Jhalmuri

কীভাবে শুরু বিপত্তি? Modi Jhalmuri

গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে জনসভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। ফেরার পথে তিনি রাস্তার ধারের বিক্রমের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খান। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান বিক্রম। কিন্তু সেই জনপ্রিয়তাই এখন তাঁর জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

Modi Jhalmuri
Modi Jhalmuri

হুমকির ধরণ:

বিক্রমের দাবি, বিদেশ থেকে আসা ভিডিও কলে তাঁকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা হয়েছে— “তুমি আমাদের টার্গেটে আছ, তোমাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।” বিক্রম জানান, অচেনা নম্বর থেকে ভিডিও কল রিসিভ করলেই ওপার থেকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং তিনি কেন এখনও বেঁচে আছেন, তা নিয়ে উপহাস করা হচ্ছে।

আতঙ্কিত বিক্রম ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁর সুরক্ষায় বর্তমানে দুজন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury