TMC MLA Meets
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
তৃণমূলের অন্দরে ভাঙনের গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। এবার সম্ভাবনাকে আরও জোরালো হল (TMC MLA Meets)। বিধানসভায় স্পিকারের ঘরে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ০ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি একা নন, সঙ্গে ছিলেন কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা।

“মুখ বন্ধ করে দেওয়া কোনও নীতি নয়” TMC MLA Meets
জল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন ঋতব্রত। নিজের অজান্তেই প্রাক্তন তৃণমূল সরকারের পনেরো বছরের ‘ভুল’ এবং একনায়কতন্ত্রকে প্রকাশ্যে আনলেন তিনি। ঋতব্রত জানান, ” বিরোধী দলের থাকা প্রয়োজন, শাসকদলের ভুল সামনে আনা জরুরি। তাদের মুখ বন্ধ করে দেওয়া কোনও রাজনৈতিক নীতি নয়।” বিগত পনেরো বছর ধরে বাংলায় ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধীদের কণ্ঠরোধ করেছিলেন। ঋতব্রতর কথাতে সেই বার্তা ক্রমশ প্রকাশ্য।

বিধানসভায় বিরোধী দলের বিধায়ক হিসেবে আজ তিনি বিধানসভায় এসেছিলেন। সঙ্গে নিয়ে এসেছেন কলকাতার প্রভাবশালী তরুণ বিধায়ক সন্দীপন সাহাকেও। ঋতব্রত মূলত বিষয়টিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে উড়িয়ে দিলেও নেপথ্যে ছিল ভাঙনের বার্তা। পরপর তৃণমূলের দলীয় কর্মীরা ইস্তফা দিচ্ছেন। আজ ঋতব্রতর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য আলাপ, রাজনৈতিক তরজা তুঙ্গে।

