Abhisekh Banerjee
Bengal Liberty:
অভিষেকের জন্য পটুয়া পাড়ার বাড়িতে তৈরি করা হল হাসপাতাল (Abhishek Banerjee Medical Update)। বাড়িতেই ‘সুস্থ’ অভিষেকের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই প্রশ্ন উঠছে, কেন অভিষেককে জোর করে অসুস্থ বানিয়ে রাখতে চাইছেন মমতা?

এজেন্সির তদন্ত থেকে ভাইপোকে আড়াল করা Abhishek Banerjee Medical Update
ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ED, CBI, CID, IT, KMC-র নোটিশ খেয়ে বসে আছেন তৃণমূলের যুবরাজ। আগামী কয়েকদিনের মধ্যে একাধিক এজেন্সি অভিষেককে জেরার জন্য ডাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই তথ্য ছিল। মামতার আশা, অভিষেককে যদি হাসপাতালে কোনওভাবে ভর্তি করানো যায়, তাহলে তদন্ত প্রক্রিয়া কিছুটা হলেও থমকে যাবে। এই আবহে হাসপাতাল যখন বলছে, ভাইপোর ভর্তির কোনও প্রয়োজন নেই, তখন পিসিমা কেমন যেন একটা জোরাজোরি করছেন!

অভিষেকের ঘরেই হাসপাতাল
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘ডাক্তার এবং ICCU-র একজন আছেন। অক্সিজেন সিলিন্ডার, স্যালাইন আছে।’ প্যান ৪০ তথা গ্যাসের ট্যাবলেট নিয়ে মমতার যুক্তি, ‘অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়েছে, তাই গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরামর্শ চিকিৎসকরা দিয়েছেন। চোখে ইনফেকশন আছে, দেখাতে হবে।’

কি করছেন পিসির ভাইপো?
সকাল থেকে ঘরে টেলিভিশন খুলে রেখেছেন। খবর দেখছেন, শুনছেন। বিছানা থেকে উঠতে পারছেন। মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া দেখছেন। বেশ কয়েকজন তৃণমূল নেতাকে ফোন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সকাল থেকে ৬-৭ বার ভিডিও কল করেছেন। কেন্দ্রীয় এবং রাজ্যের এজেন্সিগুলোর খোঁজ-খবর রাখার চেষ্টা করেছেন। খাওয়া-দাওয়া স্বাভাবিক আছে। কোনও অক্সিজেন লাগেনি। স্যালাইনের প্রয়োজন হয়নি। কথা ভালোই বলতে পারছেন। রাগও দেখাচ্ছেন মাঝেমধ্যে। এক কথায় স্বাভাবিক আছেন প্যারাশুট ভাইপো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

