Kalyan Banerjee Attack
Bengal Liberty:
চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee Attack)। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ডিম-জুতো ছোঁড়ার ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূল সংসদ কল্যাণ। সেখানেই পাবলিকের মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন কল্যাণ। তাঁর অভিযোগ পুলিশ এবং বিজেপি মিলিতভাবে তাকে ইট ছুড়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

রুমাল-বরফ বেঁধে ক্ষোভপ্রকাশ!
শ্রীরামপুরের তৃণমূল সংসদের অভিযোগ সোনারপুরে তাদের দলীয় কর্মী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে থানার উদ্দেশে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে কালো পতাকা প্রদর্শন করে এবং চোর স্লোগান দিতে থাকে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে দূর থেকে তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিলের আঘাতে তাঁর মাথায় চোট লাগে।

ঘটনার পর মাথায় ভিজে রুমাল ও বরফ বেঁধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি অভিযোগ করেন, বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। শাসকদলের দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশকেই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

