cabinet oath ceremony
Bengal Liberty:
আগামীকাল সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ (cabinet oath ceremony)। সকাল ১১টায় লোকভবনে হবে এই অনুষ্ঠান। রাজ্যপাল শপথবাক্য পাঠ করাবেন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভা সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী আগামীকাল সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল আর এন রবি শপথবাক্য পাঠ করাবেন।
.
আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে।
মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ…— Suvendu Adhikari (@SuvenduWB) May 31, 2026
সম্ভাব্য মন্ত্রীদের তালিকা cabinet oath ceremony
রবিবার বিকেল ৪টে থেকে একাধিক বিধায়কের কাছে ফোন চলে গিয়েছে। শপথ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে জোর জল্পনা। সূত্রের খবর, স্বপন দাশগুপ্ত, তাপস রায়, বঙ্কিম ঘোষ, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা, ইন্দ্রনীল খাঁ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে।
মন্ত্রিসভার তালিকা নিয়ে এর আগে শুভেন্দু অধিকারী দিল্লির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আগামীকাল ৩৫ জন শপথ নিতে চলেছেন।

