TMC MLA meeting
Bengal Liberty:
আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণের ওপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস (TMC Protest Rally)। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামীকাল তথা ১ জুন, রাজ্যের বিভিন্ন অঞ্চল, ওয়ার্ড এবং ব্লক স্তরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে।

তৃণমূলের অভিযোগ TMC Protest Rally
নির্বাচনের পর থেকেই বিজেপি বিভিন্ন জায়গায় ঘাস-ফুল শিবিরের একাধিক নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। সেই ঘটনাগুলোর এবং অভিষেক-কল্যাণ কাণ্ডের প্রতিবাদে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
মমতা নামছেন রাস্তায়
আগামী ২ জুন কলকাতার রানি রাসমণি রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহৎ ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই ধর্না মঞ্চ থেকে নতুন রাজনৈতিক সমীকরণ বেরিয়ে আসতে পারে।

দলীয় বিবৃতিতে দাবি করা হয়েছে, গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়ে বিজেপির ‘হিংসার রাজনীতি’র বিরুদ্ধে জনমত গড়ে তোলাই এই কর্মসূচিগুলির মূল উদ্দেশ্য। যদিও, অভিষেক-কাণ্ডে যারা গ্রেফতার হয়েছে, প্রত্যেকেই তৃণমূল কর্মী। ফলে কেন বিজেপির নামটা আসছে, তা একমাত্র মমতা-ই জানেন।
রাজনৈতিক মহলের আশঙ্কা, আগামী ২ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিক্ষুব্ধ জনগণ পচা ডিম না-ছুঁড়ে দেন।

