MLA meeting
Bengal Liberty:
তৃণমূল দলটা কি আদৌ থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা বিধায়কদের মিটিংয়ের আবহ দেখে এই প্রশ্ন উঠবেই। ১ ঘণ্টার মতো চলল অপেক্ষা করলেন মমতা (TMC MLA meeting)। গরহাজির ৬০ জন বিধায়ক। অর্থাৎ, ৮০ জনের মধ্যে উপস্থিত কেবলমাত্র ২০ জন। বিধায়কদের উপস্থিতির হার এমন দেখে বেজায় ক্ষুব্ধ হয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো। ১ ঘণ্টা অপেক্ষা করার পর তৃণমূল পরিষদীয় দলের বৈঠক বন্ধ করে দিলেন মমতা। ভেস্তে গেল বন্দ্যোপাধ্যায় পরিবারের ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল।

কতজন বিধায়ক ছিলেন আজ? TMC MLA meeting
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মোট ২০ জন ছিলেন। যদিও, একাংশের দাবি, তালিকা মোতাবেক সংখ্যাটা ১৯। যেমন―
ফিরহাদ হাকিম
কুনাল ঘোষ
শোভন দেব চট্টোপাধ্যায়
নয়না বন্দ্যোপাধ্যায়
গুলশান মল্লিক
পুলক রায়
বিমান বন্দ্যোপাধ্যায়
বিনা মণ্ডল
রহিম বকশী
রুব্বানুর রহমান
অসীমা পাত্র
সমীর জানা
অশোক দেব
আব্দুল খালেক মোল্লা
জেবের শেখ
মতিবুর রহমান
মদন মিত্র
তৌসিফ রহমান
আলিফা রহমান
এছাড়াও ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়ান। বিদ্রোহী বিধায়ক যেমন― জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও আজ উপস্থিত ছিলেন না।

মমতার রাগ, বৈঠক অনিশ্চিত
এমনিতেই ভাইপোকে নিয়ে চাপে মমতা পিসি। এর মধ্যে বিধায়করা বৈঠকে আসছেন না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা ঘরে চলে যান। মাথা ভয়ঙ্কর গরম তাঁর। পরবর্তী বৈঠক কবে হবে, জানানো হয়নি কাউকে। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিম এবং খালেক মোল্লার সামান্য কথাবার্তা হয়েছে। এর নেপথ্যে রহস্য কি, তা পরিষ্কার নয়। রাজনৈতিক মহল মনে করছে, এমনটা চলতে থাকলে তৃণমূল প্রধান বিরোধী দলের তকমা হারাবে।

