Nepal 300 Plus Score
Bengal Liberty , ৩১ মে, ২০২৬: টি-২০ ক্রিকেটের ইতিহাসের দিকে তাকালে বেশ কিছু বিরল কীর্তির নজির(Nepal 300 Plus Score) দেখা যায়। যেমন— ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের ১৭৫ রান, কিংবা ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে যুবরাজ সিংয়ের ৬ বলে ৬টি ছক্কা। আবার ১ ওভারে ৫টি উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে এই সমস্ত রেকর্ডই ছিল কোনো না কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের একক নৈপুণ্য। এবার একক কোনো ক্রিকেটার নন, বরং দলগতভাবে এক অনন্য ও বিরল কীর্তি স্থাপন করল মাউন্ট এভারেস্টের দেশ নেপাল।

নেপালের বিরল কীর্তি (Nepal 300 Plus Score)
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম দেশ হিসেবে দু’বার ৩০০ বা তার বেশি রান করার বিশ্বরেকর্ড গড়ল নেপাল। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে ৩১৪ রান করেছিল তারা। আর আজ, রবিবার সিঙ্গাপুরের মাটিতে প্রথমে ব্যাট করে আবারও ৩১৩ রান তোলে রোহিত পাউডেলের দল। এর ফলেই ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে টি-২০ ফরম্যাটে একাধিকবার ৩০০ বা তার বেশি রান করার অবিশ্বাস্য নজির গড়ল নেপাল।

ক্রিকেট বিশ্বে উদীয়মান ‘দ্য রাইনোজ’ (Nepal 300 Plus Score)
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম দ্রুত উত্থানশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে নেপাল। টি-২০ ক্রিকেটে একাধিকবার ৩০০ প্লাস রান করার কীর্তি হোক, কিংবা মাত্র ৯ বলে দীপেন্দ্র সিং আইরির দ্রুততম অর্ধশতকের অবিশ্বাস্য রেকর্ড— ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে তারা।
সম্প্রতি টি-২০ বিশ্বকাপেও বড় দলগুলোর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে নেপাল। কখনো দক্ষিণ আফ্রিকার কাছে, আবার কখনো ইংল্যান্ডের কাছে মাত্র ১ রানে হারতে হয়েছে তাদের। এই হৃদয়বিদারক পরাজয়গুলো যেমন তাদের স্বপ্নভঙ্গ করেছে, তেমনই প্রমাণ করেছে যেকোনো বিশ্বসেরা দলকে হারানোর ক্ষমতা তারা রাখে।
আরো পড়ুন:- Kalyan Banerjee: মমতার পথেই ‘ব্যান্ডেজ পলিটিক্স’-এ নাটকবাজ কল্যাণ!

আপাতত আত্মবিশ্বাস, জেদ, সাহস এবং লড়াইয়ের মানসিকতাকে সম্বল করেই ক্রিকেট মানচিত্রে নিজেদের এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ‘দ্য রাইনোজ’রা।

