Police Raid Madan Mitra House
Bengal Liberty:
কামারহাটির বিধায়ক মদন মিত্রের উদয় ভিলাতে আচমকা পুলিশের তল্লাশি। সরকারি জমিতে বানানো হয়েছিল বিলাসবহুল বাড়ি। সেই অভিযোগে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সাউথ) দ্যুতিমান ভট্টাচার্য। প্রতিবেশীদের দাবি মাঝের মধ্যেই সেই বাড়িতে এসে থাকতেন মদন মিত্র।

১ ঘণ্টার রুদ্ধদ্বার তল্লাশি!
সূত্রের খবর, বাড়িটি তালাবন্ধ থাকায় পুলিশ প্রথমে বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই তল্লাশিতে বাড়ি থেকে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঠিক কী ধরনের নথি উদ্ধার হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি।
বাড়িটি শুধুমাত্র বাসস্থান নয়, এখানে মদন মিত্রের একটি কার্যালয়ও রয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি এই বাড়িটির মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ কেন্দ্রীয় সংস্থার অধীনে থাকা জমিটিতে কীভাবে নির্মাণ হয়েছে, তা নিয়েও প্রশ্ন বিস্তর প্রশ্নও শুরু হয়েছে। তল্লাশির সময় বাড়িতে মদন মিত্র বা তাঁর কোনও ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন না। প্রায় এক ঘণ্টা পর তল্লাশি শেষ করে পুলিশ আধিকারিকরা পুনরায় বাড়িটি তালাবদ্ধ করে চলে যান।

