Oscar Bruzon Left East Bengal
Bengal Liberty, ১ জুন ২০২৬:২২ বছর পর ফের ভারতসেরা হয়েছে লাল-হলুদ শিবির।(Oscar Bruzon Left East Bengal) সবাইকে অবাক করে প্রতিযোগিতার শীর্ষে থেকেই আইএসএল ও শিল্ড জিতে নিয়েছে তারা। খুশি, আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁরা প্রমাণ করে দিয়েছেন, তারাও চ্যাম্পিয়ন হতে পারে।
ইস্টবেঙ্গলের এই দুরন্ত সাফল্যের পথে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের মধ্যে অন্যতম কোচ অস্কার ব্রুজন।
তাঁর কৌশল, নিখুঁত পরিকল্পনা, ম্যাচ রিডিং এবং দল পরিচালনার দক্ষতা প্রতিপক্ষদের কার্যত ধরাশায়ী করে দিয়েছে। অস্কারের ছেলেরা মাঠে যেমন লড়াই করেছে, তেমনই দেখিয়েছে অসাধারণ মানসিক দৃঢ়তা। তবে এত আনন্দের মধ্যেও উঠে এসেছে এক হতাশাজনক খবর, যা লাল-হলুদ সমর্থকদের কার্যত নাড়িয়ে দিয়েছে।

অস্কার অধ্যায়ের ইতি(Oscar Bruzon Left East Bengal)
ইস্টবেঙ্গল আইএসএল জেতার পরও এখনও পর্যন্ত বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি বৃদ্ধির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে অস্কার চাইলেও আপাতত ইস্টবেঙ্গলে থাকতে পারছেন না। তবে তার মানে এই নয় যে ভবিষ্যতে তাঁকে আর লাল-হলুদের ডাগআউটে দেখা যাবে না। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ রূপরেখা এবং ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির বিষয়টি স্পষ্ট হলে ফের অস্কারকে ক্লাবের দায়িত্বে দেখা যেতে পারে।
আবেগঘন মুহূর্তে সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন অস্কার। তিনি লিখেছেন—
“আমাদের সমর্থকরাই ইস্টবেঙ্গলের প্রাণ। তাঁদের উদ্দেশে আবেগভরে এই চিঠি লিখছি। এই মরশুমটা আমি সারাজীবন মনে রাখব। আইএসএল জয় একটি ঐতিহাসিক ঘটনা। যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁরা প্রত্যেকেই অসাধারণ। আমরা ডুরান্ড কাপ ও সুপার কাপের ফাইনালে উঠেছিলাম। সেখানে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছি। আইএসএল জয়ের জন্য দল অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিয়েছে। সে জন্য আমি গর্বিত।”

মিগুয়েলের বিদায়(Oscar Bruzon Left East Bengal)
একদিকে যখন কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন অস্কার, তখন অন্যদিকে মিগুয়েল ফিগুয়েরারও ইস্টবেঙ্গল ছাড়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, কোনও আন্তর্জাতিক ক্লাব অথবা আইএসএলের কোনও বড় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন মিগুয়েল।
শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


