WWE RAW Review
Bengal Liberty, ২ জুন ২০২৬:‘ক্ল্যাশ ইন ইতালি’-র পর অনুষ্ঠিত হলো আজকের ‘র’ (RAW) শো। শো-এর(WWE RAW Review) শুরুতেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্স ও তাঁর দুই ভাই ‘দ্য উসোস’ রিংয়ে প্রবেশ করেন। ঠিক তার পরপরই সেখানে আসেন জ্যাকব ফাতু। দর্শকদের মনে হয়েছিল তারা হয়তো আবারও একে অপরের বিরুদ্ধে লড়বেন; কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জ্যাকব ফাতু রোমান রেইন্সকে ‘সবার সেরা’ বলে স্বীকৃতি দেন। এরপর চার ভাই একসাথে রিং ছেড়ে বেরিয়ে যান, যা ডাব্লিউডাব্লিউই-তে এক নতুন যুগের সূচনা করল।

ট্যাগ টিম ম্যাচ(WWE RAW Review)
রে মিস্টেরিও ও ড্রাগন লি বনাম জায়ান্ট রুসেভ ও ইথান পেজের মধ্যে দুর্দান্ত একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষ পর্যন্ত বিখ্যাত ‘৬১৯’ (Six-One-Nine) মুভের সাহায্যে রে ও ড্রাগন লির দল জয়লাভ করে।
কিং অফ দ্য রিং(WWE RAW Review)
‘কিং অফ দ্য রিং’ প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে চার রেসলারের মধ্যে একটি জমজমাট ও উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা গেছে। ওবা ফেমি, সোলো, পেন্টা ও যেভনের এই ‘ফ্যাটাল ফোর-ওয়ে’ ম্যাচে কোনো নিয়মকানুন ছাড়াই দর্শকরা ১৫ মিনিটের একটি ক্লাসিক রেসলিং উপভোগ করেন। একের পর এক দুর্দান্ত মুভের পর, শেষ মুহূর্তে পাওয়ারবোম্ব লাগিয়ে ম্যাচটি জিতে নেন সবার পছন্দের রেসলার ওবা ফেমি।

মেইন ইভেন্ট(WWE RAW Review)
মেইন ইভেন্টে ছিল ‘ব্যাকল্যাশ’ শোর বহুল প্রতীক্ষিত রিম্যাচ, যেখানে দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী ব্রন ব্রেকার ও সেথ রলিন্সের মধ্যে অসাধারণ এক লড়াই হয়। ম্যাচের প্রতি সেকেন্ডে টানটান উত্তেজনা ও রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়েছিল। একদম শেষ মুহূর্তে রলিন্স ব্রেকারকে পিন করে আগের হারের মধুর প্রতিশোধ নেন।
‘কিং অফ দ্য রিং’ প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগে আজ সত্যিই একটি দুর্দান্ত ও চমকপ্রদ শো উপভোগ করলেন দর্শকরা। এর মাঝেই সবাইকে চমকে দিয়ে ফিন বালোর ‘র’ (Raw) ছেড়ে পাকাপাকিভাবে ‘স্ম্যাকডাউন’ (SmackDown)-এ যোগ দিয়েছেন। আগামী দিনে ডাব্লিউডাব্লিউই-তে আর কী কী নতুন চমক অপেক্ষা করছে, এখন সেটাই দেখার।


