New TMC
Bengal Liberty: রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চার জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেসে সম্ভাব্য ভাঙনের জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলের অভ্যন্তরীণ অসন্তোষকে সামনে রেখে আজই ৬০ জন বিধায়কের সমর্থনে নতুন রাজনৈতিক দল ‘নব্য তৃণমূল’ গঠনের ঘোষণা করতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (New TMC)।
কারা থাকছেন নব তৃণমূলে? (New TMC)
সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে মতবিরোধ প্রকট হয়েছিল। শোভনদেব চট্টোপাধ্যায়কে ওই পদে আনার প্রস্তাব নিয়ে একাংশের আপত্তি রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা দলীয় বিধায়ক হয়েও বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে তুলে ধরেন (New TMC)। অভিযোগের ভিত্তিতে স্পিকারের কাছে লিখিত আবেদন জমা পড়ে এবং পরে বিষয়টি নিয়ে হেয়ার স্ট্রিট থানায় ডায়েরি করা হয়। পরবর্তীতে বিধায়কদের ‘সই দুর্নীতি’ তদন্তভার CID হাতে তুলে নেয়।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সিপিএম থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলের জায়গা করে দেওয়া সবথেকে ভুল বলেও স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক সূত্রের খবর আজই স্পিকারকে চিঠি দিয়ে দল ভাঙছেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়করা। পাশাপাশি তৈরি হতে চলেছে ‘নব্য তৃণমূল’। ৬০ জন বিধায়কের সমর্থনের নতুন তৈরি হতে চলা দলটির প্রধান বিরোধী দলনেতার দায়িত্ব নেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

