Weather Update
Bengal Liberty, ৬ জুন :
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে (Weather Update)। কলকাতা-সহ একাধিক জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, রাজ্যের উপর সক্রিয় একাধিক ঘূর্ণাবর্ত এবং প্রাক-বর্ষার অনুকূল আবহাওয়ার জেরেই এই পরিবর্তন। ফলে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টির মধ্যেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই পূর্বাভাস (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির দফাও চলতে পারে। ফলে নদী ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


