Wwe Smackdown Review
Wwe Smackdown Review

Wwe Smackdown Review: ডমিনিক মিস্টেরিও জয়, গুন্থার বনাম কোডি কে কেন্দ্র করেই হলো স্ম্যাকডাউন!

Bengal Liberty, ৬ জুন ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে আজ অনুষ্ঠিত হয়ে গেল(Wwe Smackdown Review) ডব্লিউডব্লিউই (WWE) স্ম্যাকডাউনের একটি গুরুত্বপূর্ণ পর্ব। শোর শুরুতেই ‘রিং জেনারেল’ গুন্থার, কোডি রোডসের বিরুদ্ধে একটি রিম্যাচের দাবি জানান। এরপরই সেখানে হাজির হন স্যামি জেইন এবং তিনিও কোডির সাথে ম্যাচের লড়াইয়ে নামার ইচ্ছা প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে জেইন ও চ্যাম্পিয়ন কোডি মিলে গুন্থারের ওপর যৌথ হামলা চালান। এই ঘটনার পর ভক্তদের মনে এখন বড় প্রশ্ন—তবে কি আগামী পিএলই (PLE)-তে এই তিন রেসলারের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাওয়া যাবে?

Wwe Smackdown Review
Wwe Smackdown Review

হেইস বনাম রিকি(Wwe Smackdown Review)

গত সপ্তাহে এই দুই তরুণ রেসলারের মধ্যে একটি দারুণ ম্যাচ হয়েছিল, যেখানে শেষ হাসি হেসেছিলেন হেইস। তবে এবার নিখুঁত কৌশলে চাল মাত করে দুর্দান্ত এক ম্যাচে কারমেলো হেইসকে পরাজিত করেছেন রিকি।

মেইন ইভেন্টে ডমিনিক মিস্টেরিও’র অপ্রত্যাশিত জয়(Wwe Smackdown Review)

আজকের শোর মেইন ইভেন্টে ডমিনিক মিস্টেরিও, ড্যামিয়ান প্রিস্ট, ব্রন ব্রেকার এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে একটি স্মরণীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। সবাইকে অবাক করে দিয়ে সেই ম্যাচে এক অপ্রত্যাশিত জয় তুলে নেন ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন ডমিনিক মিস্টেরিও। আগামী রাউন্ডে ‘শক্তি বনাম গতি’র এক রোমাঞ্চকর লড়াই দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত ওবা ফেমি নাকি ডমিনিক—কে জিতবে, এখন সেটাই দেখার বিষয়।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- India Team Squad: শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব ও বিস্ময় বালকের যোগদানে ঘোষিত হলো ভারতীয় স্কোয়াড!

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury