Iraq football team
Bengal Liberty, ৭ জুন ২০২৬ : দীর্ঘ চার বছর পর ফের(Iraq football team) বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন ঘটেছে ইরাকের। বলিভিয়ার বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে তাঁর গোলেই জয় নিশ্চিত হয়েছিল পশ্চিম এশিয়ার এই দেশটির। যার পর নিজের দেশে কার্যত ‘জাতীয় নায়ক’ হিসেবে দেখা হচ্ছে তাঁকে। আর সেই আয়মানের সঙ্গেই এবার ‘সন্ত্রাসবাদীর’ মতো আচরণ করার অভিযোগ উঠল মার্কিন বিমানবন্দরের কর্মীদের বিরুদ্ধে, যা নিয়ে ইতিমিধ্যেই বিতর্ক তুঙ্গে।
আরো পড়ুন:- TMC Leader: গ্রেফতারের ভয়ে শাড়ির স্তূপের নীচে লুকালেন TMC নেতা! ভাইরাল ‘লুকোচুরি’র ভিডিও

স্পেনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে শনিবার মার্কিন মুলুকে পা রেখেছে ইরাক দল। দলের সঙ্গে শিকাগোর ও’হারে বিমানবন্দরে এসে নামেন আয়মান। সেখানেই শুরু হয় তাঁর হেনস্তা। স্কোয়াডের বাকি সদস্যদের ছেড়ে দেওয়া হলেও, বিশেষভাবে আটকে দেওয়া হয় আয়মানকে। দেশের জার্সিতে ৮৯টি ম্যাচ খেলে ৩২টি গোল করেছেন এই ফরোয়ার্ড। বলিভিয়ার বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে তিনিই ছিলেন ইরাকের অধিনায়ক। এমনকি স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচেও পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
হেনস্থার বিবরণ(Iraq football team)
শনিবার বিমানবন্দরে নামার পর আয়মানকে আটকে একটি আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর ওপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর্ব। এই পরিস্থিতিতে ইরাক জাতীয় দলের কর্তারা তাঁদের যাবতীয় কূটনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ কাজে লাগিয়ে আয়মানকে ছাড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রাথমিক অবস্থায় তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি। বাধ্য হয়ে দলের বাকি ফুটবলাররা টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। শেষ পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্তি পান আয়মান।
যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ একদিকে যেমন ঐতিহাসিক, অন্যদিকে তেমনই একের পর এক অপ্রীতিকর ঘটনার জেরে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসছে।


