Sujoy Hazra Arrest
Bengal Liberty, ৭ জুন ২০২৬ : রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর একের পর এক শাসকদলের নেতাকর্মীদের(Sujoy Hazra Arrest) গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় নাম জড়াল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার। অবৈধ জমি দখলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। তবে শুধু জমি কেলেঙ্কারিই নয়, এবার তাঁর বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রেও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছিলেন।
অতিরিক্ত পরিচয় ও প্রভাব খাটানোর অভিযোগ(Sujoy Hazra Arrest)
তৃণমূলের প্রাক্তন বিধায়ক হওয়ার পাশাপাশি সুজয় হাজরার আরেকটি বড় পরিচয় রয়েছে। তিনি সিএবি-র ‘ডিস্ট্রিক্ট কোচিং সাব-কমিটি’র চেয়ারম্যান পদে ছিলেন। অভিযোগ, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি এতদিন এই পদ আঁকড়ে রেখেছিলেন। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই তাঁকে গ্রেপ্তার হতে হলো।
আরো পড়ুন:- INDIA Alliance Meeting: ইন্ডি জোটে নতুন অস্বস্তি, কংগ্রেসকে চিঠি সিপিআই(এম)-এর

সতেঞ্জির বিস্ফোরক অভিযোগ(Sujoy Hazra Arrest)
মেদিনীপুর জেলা থেকে ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্ব করার কথা ছিল সঞ্জিত নামের এক ব্যক্তির। সুজয় হাজরার গ্রেপ্তারের পর মুখ খুলে তিনি বলেন, “গত বছর সিএবি-র বার্ষিক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে মেদিনীপুর জেলা থেকে আমি প্রতিনিধিত্ব করব। সেই অনুযায়ী আমি ফর্ম জমা দিতে গিয়েছিলাম। কিন্তু সিএবি-র অফিস সুপারিন্টেন্ডেন্ট বিশ্বপতি সেন আমার আবেদনপত্রটি দেখে জানান, ফর্মে কিছু প্রযুক্তিগত (টেকনিক্যাল) ত্রুটি রয়েছে। তাই এই ফর্মটি গ্রহণ করা যাবে না।”
রাজ্যে ক্ষমতার বদল হতেই সঞ্জিত এই বিষয়ে সরব হয়েছেন। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, সিএবি-র অন্দরে সুজয় হাজরা ঠিক কতটা প্রভাব খাটাতেন? এবং এই ক্রীড়া দুর্নীতির পেছনে অন্য কোনো প্রভাবশালী বড় নাম জড়িয়ে রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।


