TMC Leader
Bengal Liberty: ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে এবার সরাসরি নজিরবিহীন জনরোষের মুখে পড়লেন এক শাসক দলের নেতা। ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে শুধু ঘেরাও করেই থামেননি, রীতিমতো কোমরে দড়ি বেঁধে, মাথা ন্যাড়া করে এবং গলায় জুতোর মালা পরিয়ে গোটা এলাকায় ঘোরালো (TMC Leader)। ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার শ্যামপুরের আমরদহ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গণধোলাই ও হেনস্থার শিকার ওই তৃণমূল নেতার নাম সন্ন্যাসী মান্না। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ (TMC Leader)
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার বিরুদ্ধে এলাকায় একশো দিনের কর্মসংস্থান প্রকল্পের (MGNREGA) সরকারি টাকা আত্মসাৎ এবং গরিব মানুষের হক মেরে খাওয়ার একাধিক গুরুতর অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। ফলে ক্ষোভের বারুদ জমছিল এলাকার মানুষের মনে। এদিন সেই ক্ষোভেরই চরম বহিঃপ্রকাশ ঘটে। গ্রামবাসীরা একজোট হয়ে ওই তৃণমূল নেতাকে প্রথমে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
মাথা ন্যাড়া করে ‘শাস্তি’, আসরে পুলিশ
বিক্ষোভের পারদ চড়তেই পরিস্থিতি হিংসাত্মক রূপ নেয়। উত্তেজিত জনতা আইন নিজেদের হাতে তুলে নিয়ে ওই তৃণমূল নেতার মাথা ন্যাড়া করে দেয়। এরপর তাঁর গলায় পরানো হয় জুতোর মালা এবং কোমরে শক্ত দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় গোটা এলাকায় ঘোরানো হতে থাকে। উত্তেজিত জনতার স্পষ্ট দাবি, “গরিব মানুষের হকের টাকা যারা চুরি করেছে, তাদের এই শাস্তিই প্রাপ্য।”
এলাকায় চরম অরাজকতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী (TMC Leader)। পুলিশ গিয়ে উত্তেজিত বাসিন্দাদের সাথে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনরোষের মুখ থেকে প্রায় অর্ধনগ্ন ও কোমরে দড়ি বাঁধা অবস্থায় তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বসানো হয়েছে পুলিশ পিকেট।

