Bankura TMC Office
Bengal Liberty:
এবার জনরোষ আছড়ে পড়ল বাম আমল থেকে শাসকের সন্ত্রাসে উত্তপ্ত তৃনমূলের বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চল কার্যালয়ে। মঙ্গলবার বাঁকুড়ার গোপীনাথপুরে তৃনমূলের কার্যালয়ে জমায়েত করে স্থানীয় বাসিন্দারা কার্যালয়ের দরজা খুলে ভেতরে ঢোকেন। কার্যালয়ের ভেতরে থাকা আলমারি ভেঙে উদ্ধার হয় অসংখ্য ফাইল। সেই ফাইলগুলিতে রাখা ছিল এলাকার হাজার হাজার মানুষের সরকারি প্রকল্পের বিভিন্ন নথি। দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়ে একাধিক কন্ডোমের প্যাকেটও।

উদ্ধার হলো কন্ডোমের প্যাকেটও!
বাঁকুড়ার সিহড় গোপীনাথপুর এলাকা বাম আমলের সময় থেকেই সন্ত্রাস কবলিত এলাকা হিসাবে চিহ্নিত। বাম আমল থেকে শুরু করে তৃনমূলের ১৫ বছর ধরে এই এলাকাকে কার্যত বিরোধীশূন্য করে রেখেছিল রাজ্যের শাসক দল। রাজ্য সরকারে পালাবদলের পর এবার সেই গোপীনাথপুরেই জনরোষ আছড়ে পড়ল এলাকার তৃনমূলের অঞ্চল কার্যালয়ে। তৃনমূলের গোপীনাথপুর অঞ্চল কার্যালয়ে জমা করে রাখা হয়েছে এলাকার হাজার হাজার মানুষের জবকার্ড সংক্রান্ত ও বিভিন্ন সরকারি প্রকল্পের নথি এই অভিযোগ তুলে মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন জমায়েত করেন তৃনমূলের গোপীনাথপুর অঞ্চল কার্যালয়ের সামনে।
স্থানীয় এক তৃনমূল কর্মীকে ডেকে সেই কার্যালয়ের তালা খুলিয়ে কার্যালয়ের ভেতরে তল্লাশি চালাতে শুরু করেন স্থানীয় উত্তেজিত জনতা। কার্যালয়ের ভেতরে থাকা একাধিক বাক্স ও আলমারির তালা ভেঙে উদ্ধার করা হয় অসংখ্য ফাইল। ফাইলগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের অসংখ্য নথি রাখা ছিল বলে অভিযোগ । কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার হয় বেশ কয়েক প্যকেট কন্ডোম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তৃনমূলের এই কার্যালয় থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের দূর্নীতির কলকাঠি নাড়া হত। তাই বিপুল পরিমাণ সরকারি নথি জমা করে রাখা হয়েছিল দলীয় ওই কার্যালয়ে।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য দেবাশিস ঘোষ বলেন, ” গোপীনাথপুর এলাকায় সন্ত্রাস করে দীর্ঘদিন ধরে বিরোধীদের দমিয়ে রেখে সরকারি প্রকল্পের টাকা লুঠ করেছে তৃনমূল। আজ এলাকার মানুষ আর নিজেদের ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে না পেরে তৃনমূলের কার্যালয়ে ঢুকে পড়ে। তৃনমূল নেতদের উপর যাতে হামলা না হয় তা দেখার জন্য খবর পেতেই আমরা এলাকায় ছুটে আসি। এসে দেখি দলীয় কার্যালয় থেকে হাজার হাজার সরকারি নথি উদ্ধার হচ্ছে। কার্যালয়ের ভিতরে থাকা কন্ডোমের প্যকেট প্রমাণ করছে এলাকার মহিলাদের দলীয় কার্যালয়ে ডেকে তৃনমূল নেতারা দিনের পর দিন কী অত্যাচার করেছে। আজ সব সামনে আসছে”।

