Babul Supriyo
Bengal Liberty:
জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় বার সমাজ মাধ্যমে পোস্ট করলেন সাংসদ বাবুল সুপ্রিয়। কঠিন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়েছেন বাবুল। ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ” আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনেকেই যা বলছেন বা সন্দেহ করছেন, তা একদম সত্যি..!! মাননীয় সাংসদ শ্রী শত্রুঘ্ন সিনহা, শ্রী কীর্তি আজাদ এবং আমি — আমরা তিনজনই যেখানে ছিলাম সেখানেই ‘দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার’ যৌথ সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমরা তিনজনই অত্যন্ত এনডিএ (NDA) ছেড়েছিলাম, তাই আমাদের আবার গলায় মালা দিয়ে ফিরিয়ে নেওয়া হবে না — সে ব্যাপারে কোন সিদ্ধান্ত নেই। ”

মতামত প্রকাশ করলেন বাবুল
গতকাল, নিজের এক্স- হ্যান্ডেলে দলত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট করেছিলেন সাংসদ বাবুল। বিগত একমাসে একাধিক তৃণমূল সাংসদ, বিধায়ক নেতা পদত্যাগ করেছেন। কিন্তু এই দুঃসময়ে দলের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করেছেন বাবুল। আজ, কারণ স্পষ্ট করলেন। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন। একই ভাবে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এনডিএ জোটের সদস্য ছিলেন এবং দীর্ঘ সময় পরে তৃণমূলে যোগ দেন করেছিলেন।
কার্যত, সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূল দ্বিতীয়বার দলে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। অন্য সাংসদদের মতো তিনি ট্রেন্ডে গা ভাসিয়ে না দিয়ে অসময়ে দলের পাশে থাকার সিদ্ধান্ত স্পষ্ট করেছেন।


