Vidyasagar Setu
Bengal Liberty, ১২ জুন ২০২৬ : আগামী রবিবার, ১৪ জুন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল(Vidyasagar Setu) সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার দরুন সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে। তবে একাধিক জরুরি মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেন বন্ধ রাখার সিদ্ধান্ত(Vidyasagar Setu)
পুলিশ সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুর স্টে-কেবল (Stay Cables) এবং হোল্ডিং প্যারামিটার মেরামতির জন্যই মূলত এই ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং বিকল্প রুট চেনার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জোরকদমে প্রচার চালানো হচ্ছে। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী এই সেতুটি এর আগেও কয়েকবার মেরামতির কাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। আগামী রবিবার দক্ষিণ কলকাতা ও মাঝেরহাট এলাকা থেকে যাঁরা হাওড়াগামী হবেন, তাঁদের হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। সেতুর দীর্ঘমেয়াদি নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরো পড়ুন:- Sujit Basu: শ্রীভূমির ক্লাব থেকে উদ্ধার সরকারি ত্রাণ


