CM Suvendu Adhikari
Bengal Liberty, ১২ জুন :
এবার শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সে মেনু ট্রেন্ডিং ঝাল মুড়ি (CM Suvendu Adhikari)। গত এপ্রিল মাসে ঝাড়গ্রামের নির্বাচনী প্রচারে এসে রাস্তার ধারের এক ছোট্ট দোকান ‘চবনলাল স্পেশ্যাল ঝালমুড়ি’ থেকে মাত্র ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মুহূর্তের ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। রাজনৈতিক প্রচারের মঞ্চ ছাপিয়ে তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বাংলার চিরচেনা ঝালমুড়ি। অনেকেই মজা করে বলেছিলেন, প্রধানমন্ত্রীর এক মুঠো ঝালমুড়িতেই যেন নতুন করে জাতীয় পরিচিতি পেয়েছে এই বাঙালি স্ট্রিট ফুড। তার মধ্যেই ফের রাজনৈতিক মঞ্চে জায়গা করে নিল ঝালমুড়ি। এবার বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের মেনুতেই দেখা গেল বাংলার এই জনপ্রিয় মুখরোচক খাবারকে। তাই বলাই বাহুল্য বাংলার রাজনীতিতে এখন বক্তৃতার পাশাপাশি সমানভাবে আলোচনায় এক ঠোঙা ঝালমুড়িও (CM Suvendu Adhikari)।

এনডিএ বৈঠকে নজর কেড়েছিল শুভেন্দুর ঝালমুড়ি পরিবেশন (CM Suvendu Adhikari)
কেন্দ্রে মোদি সরকারের ১২ বছর পূর্তির দিন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএ-র মেগা বৈঠকে রাজনৈতিক আলোচনা ও ভবিষ্যৎ রণকৌশলের পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল বাংলার জনপ্রিয় স্ট্রিট ফুড ‘ঝালমুড়ি’। বৈঠকের ফাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হাতে ঝালমুড়ি মেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছিলেন। প্রধানমন্ত্রীও সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন, “আজ এনডিএ বৈঠকে সহকর্মী নেতাদের সঙ্গে ঝালমুড়ি খেলাম।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বানানো ঝালমুড়ি খেয়ে তৃপ্ত হয়ে সমাজমাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার লিখেছেন, “এনডিএ বৈঠকে টক, মশলাদার এবং মুচমুচে ঝালমুড়ি উপভোগ করলাম।”



