Spain vs Cape Verde Preview
Bengal Liberty, ১৫ জুন ২০২৬ : ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে আটলান্টার স্টেডিয়ামে আর(Spain vs Cape Verde Preview) কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং বিশ্বকাপের মঞ্চে অভিষেক হওয়া আফ্রিকার দেশ কেপ ভার্দে।
এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ও উন্মাদনার পারদ চড়েছে সমর্থকদের মধ্যে। বিশ্বকাপের মঞ্চে স্পেনের তরুণ দল কেমন পারফরম্যান্স করে, সেদিকেই নজর রয়েছে ফুটবলপ্রেমীদের। তবে ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা স্পেন শিবিরে।

কেপ ভার্দের বিরুদ্ধে শুরুতে নেই লামিন ইয়ামাল(Spain vs Cape Verde Preview)
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকাদের পাশাপাশি এবারের বিশ্বকাপে অন্যতম আকর্ষণ ছিলেন স্পেনের ১৮ বছর বয়সী তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তবে চোটের কারণে প্রথম ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।


স্পেনের সম্ভাব্য একাদশ (৪-৩-৩)(Spain vs Cape Verde Preview)
গোলরক্ষক: উনাই সিমন
ডিফেন্ডার: পেদ্রো পোরো, পাউ কুবার্সি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া
মিডফিল্ডার: রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইস
ফরোয়ার্ড: ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল, অ্যালেক্স বায়েনা
কেপ ভার্দের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১)(Spain vs Cape Verde Preview)
গোলরক্ষক: ভোজিনহা
ডিফেন্ডার: এস. মোরেইরা, এল. কস্তা, পিক্কো, জোয়াও পাওলো
মিডফিল্ডার: ইয়ানিক সেমেদো, কেভিন পিনা, আর. মেন্ডেস, জামিরো মন্তেইরো, জোভানে কাবরাল
ফরোয়ার্ড: ডি. লিভ্রামেন্তো
স্পেন কি বিশ্বকাপ অভিযান শুরু করবে দাপুটে জয় দিয়ে? নাকি নবাগত কেপ ভার্দে ঘটাবে বড় অঘটন? লামিন ইয়ামালের অনুপস্থিতিতে স্পেনের আক্রমণভাগ কতটা কার্যকর হয়, সেদিকেও থাকবে বিশেষ নজর।
আরো পড়ুন:- World Cup 2026 racism : ফের বিশ্বকাপে বিতর্ক! রেফারির বর্ণবিদ্বেষী আচরণে তুঙ্গে তরজা

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের হতাশা ভুলে স্পেন কি আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন মুখিয়ে ফুটবলবিশ্ব।


