CM Suvendu Adhikari
Bengal Liberty, ১৬ জুন :
উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর উন্নয়ন ও দীর্ঘদিনের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার কার্শিয়ঙের জনসভা থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাহাড়ের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন। পাশাপাশি আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

পাহাড়ের উন্নয়নে একাধিক ঘোষণা (CM Suvendu Adhikari)
কার্শিয়ঙের সভা থেকে শুভেন্দু অধিকারী জানান, পাহাড়কে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সঙ্গে আরও বেশি করে যুক্ত করা হবে। তিনি ঘোষণা করেন, আগামী ১ জুলাই থেকে পাহাড়বাসীরা ১২৫ দিনের কাজের সুযোগ পাবেন। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে পুলিশে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। কালিম্পংয়ে একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জিটিএ-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, বর্তমান সরকারের আমলে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর বলেও তিনি আশ্বাস দেন।

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, আগের সরকারকে নিশানা (CM Suvendu Adhikari)
সভা থেকে আগের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিরোধী দল ভাঙানো, তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও কাটমানির সংস্কৃতি চালু হয়েছিল। তিনি বলেন, আগের মুখ্যমন্ত্রী পাহাড়ে শুধুমাত্র পর্যটক হিসেবে আসতেন, কিন্তু উন্নয়নের জন্য কার্যকর কোনও পদক্ষেপ নেননি। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, গোর্খাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলাগুলি প্রত্যাহার করা হবে। কর্মসংস্থানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চাকরি না পাওয়া পর্যন্ত যুবকদের জন্য আগের সরকারের যুবসাথী প্রকল্পের মতো একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হবে, যার ঘোষণা বাজেটে করা হবে। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের টাকা লুট করা কাউকেই রেয়াত করা হবে না এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
আরও পড়ুন :
CM Suvendu Adhikari : পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর, ‘ডাবল ইঞ্জিন’ সুবিধার আশ্বাস


